জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মসজিদের ইমাম প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ- মামলার ১ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার

আব্দুল মতিন মুন্সী।।
ফরিদপুরের বোয়ালমারীতে টাকার লোভ দেখিয়ে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বড় ভাই ইলিয়াস মল্লিক শুক্রবার রাতে বাদী হয়ে বোয়ালমারী থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নাম্বর ৩০। মামলার আসামি ধর্ষক কেসরাইল মসজিদের ইমাম। মফিজুর রহমান আগে পরে অনেক লংকা কাণ্ড ঘটিয়েছেন।মামলা ১ ঘণ্টার মধ্যেই কেসরাইল গ্রামের মফিজুর রহমানেক (৪২) পুলিশ রাতে তার নিজ বাড়ি থেকে, এস আই শরীফ আঃ রশীদ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন। মফিজুর রহমান কেসরাইল জামে মসজিদে দীর্ঘদিন যাবত ইমামতি করেন।

শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামে মসজিদের বাথরুমে এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী ওই কিশোরী শুক্রবার সকালে বাড়ির পাশে একটি দোকানে যাচ্ছিল। ওই সময় ওই দোকানের পাশের বাড়ির মফিজ মল্লিক (৪২) টাকা দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবন্ধী ওই কিশোরীকে পাশের মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। ওই কিশোরীর বড় ভাই মসজিদের বাথরুমে প্রস্রাব করিতে গেলে কান্নার শব্দ শুনে দরজা খুলে ওই কিশোরীকে উদ্ধার করে।

পরে ওই কিশোরীকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ধর্ষণের এজাহার দিলে মামলা নথিভুক্ত করা হয়। মামলার পর এক ঘণ্টার মধ্যে আসামি মফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

1

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

2

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

3

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

4

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

5

যশোরে স্বর্ণের বারসহ আটক-২

6

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

7

পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি

8

নারীকে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনার নেপথ্যে যা জানা

9

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

10

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

11

হোমনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও

12

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

13

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

14

বাঞ্ছারামপুরে মাওলানা আবু নাছের এর মতবিনিময় সভা

15

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

16

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

17

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

18

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

19

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

20