জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মরণ ফাঁদ অর্ধ কিলোমিটার রাস্তা সংস্কারে ‘মানবতার ডাক’ দলের ইতিহাস সৃষ্টি

মিয়া সুলেমান

 গ্রামীণ বাজারসমূজের রাজধানী রায়বাজার-আঠারবাড়ি। পশ্চিম-পূর্বাঞ্চলের প্রবেশপথটি ছিলো দীর্ঘদিন ধরে খানাকন্দে ভরপুর। কোন পক্ষের এগিয়ে আসা না দেখে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে ‘মানবতার ডাক’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজেরাই মরণ ফাঁদে পরিণত হওয়া অর্ধ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ করেছে।

বহু বছর ধরে খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল ছিল চরম ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে কাদা ও পানি জমে পথচারী ও যানবাহনের জন্য নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হতো। রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের বিশেষ করে বর্ষাকালে তাদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

স্থানীয়রা জানিয়েছেন বারবার সংস্কারের দাবি তোলা হলেও এ পর্যন্ত এগিয়ে আসেননি কেউ। যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এক বিএনপি নেতা বলেন, "স্থানীয় রাজনীতিতে এলাকাটি বিএনপি ঘোষিত বলেই অবহেলা আর বঞ্চনা ছিলো চিরচেনা।" 

এই উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের রায়বাজার রয়েছে সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় এবং বাজারের ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটির বেশ কিছু অংশ ভেঙে যাওয়ায় চলাচলের অনুপোযোগী হয়ে গেছে বহু বছর ধরে।

সংগঠনের প্রায় দুই ডজন সদস্য নিজস্ব উদ্যোগে ও স্থানীয় বিএনপি নেতা, মানবিক মানুষ ও একমাত্র সদস্য-সচিব প্রার্থীর (মো. হাদিস মিয়া) সহযোগিতায় রাস্তার সংস্কার কাজ শুরু করে শেষ হয়। তারা মাটি এনে গর্ত ভরাট, ইট-খোয়া বিছানো ও রাস্তার ধারে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। কোনো সরকারি সাহায্য ছাড়াই সম্পূর্ণ মানবিক উদ্যোগে সম্পন্ন এই কাজ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা আজিমূদ্দিন বলেন, “এ রাস্তা দিয়ে চলাচল করা একসময় দুঃস্বপ্ন ছিল। এখন অনেকটা স্বস্তিতে হাঁটা যায়। মানবতার ডাক দলের প্রতি আমরা কৃতজ্ঞ।” ‘মানবতার ডাক’-এর দলনেতা নুর হুদা জানান, “আমরা মানবতার সেবায় কাজ করি—রাস্তা হোক বা মানুষ, কষ্ট যেখানে, সেখানেই আমাদের ডাক।”

এগিয়ে আসা সকলের সহায়তায় সম্পন্ন এই উদ্যোগটি কেবল রাস্তা সংস্কার নয়, বরং সামাজিক ঐক্য ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয় ইতিহাসে জায়গা করে নিয়েছে।

এ আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান খান মিল্কান, সাবেক ছাত্রদল ও ঈশ্বরগঞ্জ যুবদলের নেতা মোঃ জুয়েলসহ প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে

1

বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ইয়াবা কেরু মদ দেশীয় মদস

2

হাতিয়ায় বিএনপির জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান

3

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

4

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

5

সেনা অভিযানে ৫ লাখ টাকাসহ ১০মাদক কারবারি গ্রেফতার

6

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

7

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

8

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

9

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

10

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

11

ঢাকায় ওসমান হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির ব

12

শিবগঞ্জের মোবারকপুরে বিএনপি নেতাকর্মীদের জামায়াতে যোগদান

13

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

14

মরহুম মির্জা রুহুল আমিনের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সে

15

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

16

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

17

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

18

কমলগঞ্জে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

19

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপ

20