অনিমেষ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ও গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে মঠবাড়িয়ায় সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ছয় হাজার তাল, জাম ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়ায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কামরুন নেছা সুমি, পিরোজপুর জেলা বিএনপির সদস্য জনাব আলহাজ্ব কে এম হুমায়ুন কবীর, এবং মঠবাড়ীয়ার উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু বকর সিদ্দিক বাদল।অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।বক্তারা আরো জানান, এ কর্মসূচি চলমান থাকবে এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হবে।বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন