জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

অনিমেষ, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত   চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় ও গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে মঠবাড়িয়ায় সার্বিক তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ছয় হাজার তাল, জাম ও আমড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে।

মঙ্গলবার বিকেলে মঠবাড়িয়ায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কামরুন নেছা সুমি, পিরোজপুর জেলা বিএনপির সদস্য জনাব আলহাজ্ব কে এম হুমায়ুন কবীর, এবং মঠবাড়ীয়ার উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু বকর সিদ্দিক বাদল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ আমাদের পরিবেশ ও জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

বক্তারা আরো জানান, এ কর্মসূচি চলমান থাকবে এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

1

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

3

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ের মানববন্ধন

4

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

5

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

6

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

7

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

8

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

9

আমন ধানের ফলন ভালো

10

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

11

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

12

দেড়যুগ ধরে স্কুল মাঠে গরুর হাট বসায় নামেমাত্র চলে পাঠদান,ইউন

13

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

14

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

15

রাজু ভাস্কর্যে মধ্যরাতে আমরণ অনশনে গণতান্ত্রিক ছাত্রসংসদের ১

16

আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবসে সেনবাগে র‍্যালী

17

বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন

18

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

19

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

20