জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মংলায় দোকানের জায়গা জবরদখল করে বিল্ডিং র্নিমানের অভিযোগ উঠেছে জামায়াত নেতার বিরুদ্ধে

শেখ তাইজুল ইসলাম।।

মংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের মোঃ মোখলেছুর রহমানের বিরুদ্ধে জমির জবরদখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে ৷
ভুক্তভোগী পরিবারটি দৈনিক জনতার খবর কে জানায় তাদের পৈত্রিক সম্পত্তি হওয়া সত্বেও মংলা উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমির মোঃ মুখলেসুর রহমান তার লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের জমি জবরদখল করে ৷ 
জমির বিবরন 
 সি এস ২৬৩ নং খতিয়ান ৬৭৯ নং দাগে ৮১শতক জমি 
 এস এ ৫১৭ নং খতিয়ান ২৩৪৯ নং দাগে
৬১ শতক জমি 
 বি আর এস ১৩৬০ নং খতিয়ান দাগ নং ৩১৭২ এর মধ্য হইতে ৩৫ শতক জমি 
মোঃ আলী আকবর শেখ৷ মোঃ আলী আশরাফ শেখ৷ মোঃ নুর ইসলাম শেখ৷ 
মোঃ আবু তালেব শেখ৷ ও নূরী বিবির নামে রেকর্ড রয়েছে ৷
 
ভুক্তভোগী নুর ইসলাম শেখ বলেন 
আওয়ামীলীগ সরকারের আমলে মংলা উপজেলা ও চিলা ইউনিয়নের আওয়ামীলীগের শীর্ষ নেতাদের মাধ্যমে এবং প্রশাসনের অসাধু কর্মকর্তার সহায়তায় তাদের নামে ছয়টি মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে ও জায়গা জোরপূর্বক দখল করে দোকানপাট নির্মাণ করেন ওই সময় বাধা দিতে গেলে তাদের উপর হামলা করে উল্টো তাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন ফৌসধারী মামলা দায়ের করেন মামলা নং২৫২০ যে মামলার ঘানি টেনে আমরা নিঃস্ব হয়ে গেছি ৷
ভুক্তভোগী আলী আকবর শেখ জানান৷ 
তাদের চার ভাই ও এক বোনের নামে ৩৫ শতক জমি রয়েছে তার মধ্য হইতে ২০ শতক জমি বিক্রয় করেন বাকি ১৫ শতক জমি ওই বিক্রয়কৃত ২০ শতক সহ ৩৫ শতক জমি দখল করে বিল্ডিং নির্মাণ করেন মোকলেসুর রহমান যার শাক্ষী এলাকাবাসী৷
বিষয়টা নিয়ে প্রথমে চিলা ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন আলী আকবর শেখ অভিযোগের পরিপেক্ষিতে ততকালীন পরিষদ চেয়ারম্যান আকবার গাজী ও ৬নং ওয়ার্ড ইউ পি সদস্য এবং ১নং ওয়ার্ড  ইউ পি সদস্য সহ বিএনপি জামায়াত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিষদে উপস্থিত হয়ে বিষয়টা বিস্তারিত শুনে ও কাগজপত্র অনুযায়ী আলী আকবর গং কে তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন যার লিখিত শালিশ নামা রয়েছে ৷
ভুক্তভোগী আলী আকবর শেখ আর বলেন পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দুই পক্ষকে ডেকে কাগজপত্র দেখে মোকলেসুর রহমান কে তাদের প্রাপ্য জমি ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন 
যার লিখিত শালিশ নামা রয়েছে ৷
চিলা ইউনিয়নের বিএনপি ও জামায়াত ৷ নেতাদের কাছে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তারা বলেন আমরা বিষয়টা নিয়ে অনেক বার বসে কাগজ পত্র যাচাই বাছাই করে আলী আকবর গংকে তার প্রাপ্য জমি ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত দিয়েছি  কিন্তু 
মোঃ মোখলেছুর রহমান সে সিদ্ধান্ত অমান্য করেছেন ৷
ঘটনার সত্যতা যাচাই করার জন্য অভিযুক্ত মোখলেসুর রহমানের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তাকে পাওয়া যাইনি ৷
এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বিষয়টা নিয়ে আমি অনেকবার বসেছি এবং কাগজপত্র যাচাই-বাছাই করে  মংলা উপজেলা আমিন সমিতির অভিজ্ঞ আমিনের মাধ্যমে পরিমাম করে আলী আকবর শেখের অভিযোগের সত্যতা পেয়ে ১৫ শতক  জমির সীমানা নির্ধারণ করে লিখিত আকারে সালিশের মাধ্যমে সমাধানের  করে দেয়া হয়েছে  ৷


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাগুয়া ইউনিয়নের তাঁতীদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট

1

জাতীয় নির্বাচনের আদলে আইডিয়াল একাডেমিতে ক্লাস ক্যাপ্টেন নির্

2

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

3

ভাঙ্গুড়ায় দম সিনেমার পূজা চেরির গায়েহলুদের ভিডিও ফাঁস

4

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

5

রাবিপ্রবিতে প্রথমবারের মতন আয়োজিত হলো জাতীয় ট্যুরিজম কনফারেন

6

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

7

বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল

8

মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

9

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী বদল সালাউদ্দিনের পরিব

10

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্

11

সিকৃবিতে বিজিই অনুষদের যুগপূর্তি উদযাপন

12

রাজিবপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে নারীসহ ৪ জন আহত

13

ইউপি সদস্যের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার

14

লাল খাঁ পূর্ব পাড়া নূরানী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সু

15

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

16

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

17

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

18

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

19

চরকাউয়া ইউনিয়নে মহিলা দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচ

20