জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভেড়ামারায় সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মান - বিপাকে অবসরপ্রাপ্ত শিক্ষক’র পরিবার

মোহন আলী কুষ্টিয়া জেলা প্রতিনিধি।


 

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সরকারী রাস্তা দখল করে প্রাচীর নির্মান করেছে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। এতেই চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্ত অসুস্থ শিক্ষক আব্দুল বারী’র পরিবার। বিষয়টি উপজেলা প্রশাসন, থানা কে অবহিত করেও কোন প্রতিকার পান নি ভুক্তভোগী পরিবার।

জানা গেছে,  ভেড়ামারা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নওদাপড়ার (আদর্শ কলেজ সংলগ্ন) এলাকায় দীর্ঘ দিনের বাসিন্দা, ভেড়ামারা আলীম মাদ্রাসার বিএসসি’র অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী। র্দীঘদিন ধরেই বিরোধ চলে আসছিল তারই প্রতিবেশি ভেড়ামারা পৌরসভার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম দুদু’র ছেলে আওয়ামীলীগ নেতা মাশরেকুল ইসলাম রোজেন এবং তার চাচাত ভাই নিপু’র সাথে। আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে নানা ভাবে অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারীর পরিবার কে হেনস্থাও করেছে তারা। এ বিষয়ে নানা সময়ে বিচার চেয়ে ভেড়ামারা পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিচার চেয়েও পান নি তিনি। রাজনৈতিক ভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে সব সময় কোনঠাসা করে রাখে ওই শিক্ষককে। গত ১৬ অক্টোবর ভেড়ামারা পৌরসভার আমীন দিয়ে বসতবাড়ির সীমানা নির্ধারনের নাম করে পক্ষপাতমুলক ভাবে দেড়শতক ভিতরে প্রবেশ করে বসতবাড়ির গেট পর্যন্ত সীমানা ঘেষে প্রাচীর নির্মান করে। এতে বসতবাড়িতে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় তার। এ বিষয়ে প্রতিকার চেয়ে লিখিত এবং মৌখিক ভাবে পৌরসভা, উপজেলা নির্বাহী অফিসার এবং ভেড়ামারা থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাননি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বারী। তিনি জানান, ১৬ বছর ধরে আওয়ামীলীগ নেতা রোজেন আমাদের সাথে বিরোধ করে আসছে। কখনো জায়গা দখলের চেষ্টা, হয়রানী করা, নারিকেল গাছ না কেটে বিল্ডিং বাড়ি ক্ষতিগ্রস্থ করা সহ নানা ভাবে হয়রানী করেছে। বিচার চেয়েও পায় নি কারো কাছে। কয়েক দিন আগে পৌরসভার আমীন কে দিয়ে পক্ষপাতমুলক জমি মেপে জোর পূর্বক প্রাচীর নির্মান করে আমাদের চলার পথ বন্ধ করে দেয়। তিনি দ্রুত ওই প্রাচীর অপসরনের দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই দিয়ে ফাঁসানোর চেষ্টা, কোটি টাকার চাঁদা দাবি বগুড়া-০৪ আস

1

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

2

পলাশে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

3

বরিশালে গৃহবধূ গণধর্ষণ মামলায় চার যুবকের ফাঁসির আদেশ

4

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

5

প্যারোলে মুক্তি পেয়ে ফুলছড়িতে বড় বোনের জানাজায় ছোট ভাই

6

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

7

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

8

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

9

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

10

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

11

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

12

পাল্টাপাল্টি হামলা-অগ্নিসংযোগের পর বিএনপি ও জামায়াত সংঘর্ষ

13

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

14

ভোলাহাটে কোটি কোটি টাকার রেশম প্রকল্পের অর্থ আত্মসাতের ব্যাপ

15

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটালিয়ান(৫৫) বিজিবি কতৃক শীত বস্ত্র

16

ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

17

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

18

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

19

শালিখায় বিএনপির নির্বাচনী আফিস উদ্বোধন

20