জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতীয় নাগরিক পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

ভারতীয় নাগরিক হয়েও পাবনা সদর উপজেলার বালিয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বাংলাদেশে চাকরি করার অভিযোগ উঠেছে সুখ রঞ্জন চক্রবর্তীর বিরুদ্ধে। শুধু তাই নয়, শ্বশুরের নামে লিজ নেয়া সরকারি সম্পত্তি জালিয়াতি করে নিজের দখলে নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

কাগজপত্র অনুযায়ী তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার দক্ষিণ ব্যারাকপুর শহরের দমদমের সূর্যসেন পল্লির বাসিন্দা এবং নির্মল কুমারের ছেলে। তার ভারতের ভোটার আইডি কার্ডের নাম্বার ০০০০/০০৮০২/৭৬৩৯৭ এবং আধার কার্ডের নাম্বার ৪০৫০২২৩৪৩৩৫১।

অভিযোগ সূত্রে জানা যায় সুখ রঞ্জন চক্রবর্তী বাংলাদেশ সরকারের চাকরিবিধি উপেক্ষা করে শিক্ষকতা করছেন। অথচ তিনি ভারতীয় নাগরিক সেখানে জমি-ফ্ল্যাট কিনেছেন স্ত্রী-সন্তানরাও ভারতে থাকেন। ছোট ছেলে বাক প্রতিবন্ধী হওয়ায় তিনি ভাতা পাচ্ছেন বলে জানা গেছে। প্রায়ই দীর্ঘ ছুটি নিয়ে ভারতে যাতায়াত করেন তিনি। এছাড়া শ্বশুরের নামে লিজ নেওয়া পাবনা শহরের সরকারি জমি নিজের দখলে নিতে জালিয়াতির চেষ্টা করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে তার শ্যালক সুমন কুমার রায় বলেন আমার বাবা সরকারি জমি লিজ নিয়ে বসবাস করতেন। বাবা-মা মারা যাওয়ার পর আমাদের সবাইকে না জানিয়ে কৌশলে আমার বোনকে একমাত্র উত্তরসূরি বানিয়ে লিজ নবায়নের আবেদন করেছে। এখন আমার বাড়িতেই থেকে আমাকে উচ্ছেদ করতে চাইছে।

পাবনার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল কবীর অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। কাগজপত্রও হাতে পেয়েছি। ইতোমধ্যেই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত তদন্ত রিপোর্ট পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সুখ রঞ্জন চক্রবর্তী বলেন এসব অভিযোগ মিথ্যা। আমার স্ত্রী-সন্তানরা পারিবারিক ঝামেলায় ভারতে চলে গেছে, আমার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তদন্ত হলে আমি সব বৈধ কাগজপত্র দেখাতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চপদস্থ চাকরির মায়া ত্যাগ উদ্যোক্তা হলেন ভাঙ্গুড়ার কৃষিবি

1

নীতি ও আদর্শে অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ

2

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

3

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

4

লোহাগাড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ,

5

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

6

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

7

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

8

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

9

গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বা

10

নওগাঁ শহরে লিটন ব্রিজের নিচে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

11

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

12

৭ম জেলা কাব ক্যাম্পুরী ২০২৬-এর উদ্বোধন করলেন পুলিশ সুপার

13

সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মানবতার দৃষ্টান্ত স্থাপন ক

14

ভাঙা সেতু পেরিয়ে পানির সংগ্রাম

15

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

16

অচেনা লুকে ‘হৃদায়ম’ নায়িকা

17

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নি

18

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

19

ধানের দাম কম থাকায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

20