জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মো. ইকবাল হোসাইন।।

জোয়ারে বিদ্যালয়ের মাঠ পানিতে ভরে যায় আর ভাটায় নেমে যায়। নেই শিশু শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ। পাশাপাশি মাত্র চার কক্ষবিশিষ্ট একটি একতলা ভবনে চলছে বিদ্যালয়টির পাঠদানসহ যাবতীয় কার্যক্রম। এর মধ্যে একটি কক্ষ শিক্ষকদের বসার জন্য ব্যবহার করা হচ্ছে। বাকি তিনটিতে চলছে পাঁচটি শ্রেণির শিশু শিক্ষার্থীদের পাঠদান। 
ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ৮১ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। দ্রæত সমস্যা সমাধান করে বিদ্যালয়টিকে আধুনিক ও মানসম্পন্ন একটি বিদ্যালয় হিসেবে গড়ে তোলার দাবি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আফজাল আকন বলেন, এ এলাকার এই একটিমাত্র সরকারি বিদ্যালয়। এর দুরাবস্থা চোখে না দেখলে বোঝার উপায় নেই। ওখানে শিক্ষার উপযুক্ত পরিবেশে অনেক ঘাটতি আছে। 
আরেক অভিভাবক ভবানীপুর গ্রামের জালাল হোসেন ডাকুয়া বলেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল আছে, সুন্দর ভবন আছে, সুন্দর খেলার মাঠ আছে কিন্তু এ বিদ্যালয়টি অবহেলিত রয়ে গেছে।
 খোঁজ নিয়ে জানা যায়, ১৯৪৩সালে ৩৩শতাংশ জমির ওপর গড়ে ওঠে বিদ্যালয়টি। সে সময়ে বিদ্যালয়টির নামে এ জমি দান করেন ওই এলাকার হিন্দু সম্প্রদায়। ১৯৯২ সালে নির্মিত হয় চার কক্ষের বর্তমান এই একতলা ভবন। এ ভবনেই চলছে বিদ্যালয়টির সার্বিক কার্যক্রম। বর্তমানে শতাধিক শিক্ষার্থী ও ৪ জন শিক্ষক রয়েছেন এ বিদ্যালয়ে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা বলে, বৃষ্টি হলে ক্লাসরুমে পানি পড়ে। মাঝেমধ্যে পলেস্তরা খসে পড়ে। আমাদের আতঙ্কে থাকতে হয়। এছাড়া লেইজারে (বিরতি সময়ে) আমরা খেলাধুলা করতে পারিনা। কারন মাঠে তখন হাটু সমান পানি থাকে। তাই রাস্তায়  ঘোরাফেরা করা ছাড়া উপায় নেই। একই শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ জানায়, বাইরে একটিমাত্র টয়লেট থাকায় টয়লেট ব্যবহার করতে সমস্যা হয়। নতুন টয়লেট হবে শুনেছি কিন্তু কাজ ১বছর ধরে পড়ে আছে। একজন শিক্ষক বলেন, মাঠটি খেলাধুলা করার উপযোগী করা দরকার। বাউন্ডারি দেয়াল না থাকলে আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় না। তাছাড়া ওয়াসবøকের কাজ বন্ধ আছে দীর্ঘ ১ বছরের বেশি সময়। সেটিও জঙ্গলে ঘিরে আছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল হাসান বলেন, আমাদের তিনটি বিষয়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া উচিত। প্রথমত একটি ভবন দরকার, বাউন্ডারি দেয়াল দিয়ে শিক্ষার্থীদের তথা বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, তৃতীয় জরুরী বিষয় হচ্ছে মাঠটি বালু দিয়ে ভরাট করা। ওয়াসবøকের কাজ সম্পন্ন করা এছাড়া শিক্ষার অনুপযোগী হয়ে পড়বে বিদ্যালয়টি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার বিদ্যালয়টির সমস্যার কথা স্বীকার করে জানান, নতুন ভবন ও খেলার মাঠ ভরাটের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং চিঠি দিয়েছি। এর বাইরে তো আমার করার কিছু নেই বলেও অসহায়ত্ব প্রকাশ করেন তিনি। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

1

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

2

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

3

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

4

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

5

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

6

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

7

ঘাটাইলে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সরকারি বনজমি দখলের হিড়িক

8

রাজৈর পৌর প্রশাসক মো. মাহফুজুল হকের উদ্যোগে বিশুদ্ধ পানির ব্

9

সাইনবোর্ড এলাকায় ১ হাজার ইয়াবাসহ আটক মাদক কারবারি

10

সীমান্তে যুদ্ধের দামামা

11

ত্রয়োদশ সংসদ নির্বাচন গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিল

12

অবৈধ ইটভাটা বন্ধের পক্ষে এলাকাবাসী

13

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

14

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

15

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

16

দুই ভাই এক সাঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ

17

জ্বরাজীর্ণ ভবনে পাঠদান

18

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

19

সাদুল্যাপুর,মীরপুর ব্যবসায়ী নুরনবীকে কপিয়ে হত্যা

20