জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বড়দিন ও টানা তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড়

 

 পলাশ হাওলাদার

     বড়দিনসহ সরকারি টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে সমুদ্রসৈকত। সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুর বন, গঙ্গামতি, ফাতরার বনসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ছিল উপচে পড়া ভিড়।



সকালের সূর্যোদয় আর বিকেলের সূর্যাস্ত উপভোগ করতে সৈকতে ভিড় করেন পর্যটকরা। কেউ সমুদ্রস্নানে মেতেছেন, কেউ আবার ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল ও বিচ বাইকে সৈকত ঘুরে সময় কাটাচ্ছেন। পরিবার ও বন্ধুদের সঙ্গে নানা বিনোদনে ব্যস্ত সময় পার করছেন আগত দর্শনার্থীরা।



পর্যটকের চাপ বাড়ায় হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে কর্মচাঞ্চল্য। অনেক হোটেলে আগাম বুকিং সম্পন্ন হওয়ায় মালিকদের মুখেও দেখা গেছে স্বস্তির হাসি।



এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে। সব মিলিয়ে বড়দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে বিরাজ করছে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় নির্বাচনী কর্মীসভায় প্রসঙ্গে

1

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

2

ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ দলের নেতা–সহ ৮ জন গ্রেপ্তার

3

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

4

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

5

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

6

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

7

মৌলভীবাজারে লিটন হত্যা মামলার আসামী গ্রেফতার

8

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

9

উপজেলা পরিষদের ইজারার রাজস্বের বকেয়া অর্থ না দেওয়ায় থমকে আছে

10

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

11

বিজয় নিশান

12

সাংবাদিকদের কলম জাতির বিবেক

13

সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

14

কাহালুর কালাই ঘোনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

15

গজারিয়ায় যুবকের মৎস্য প্রজেক্টে বিষপ্রয়োগ লাখ টাকার মাছ নিধন

16

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

17

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

18

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

19

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

20