জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার কলেজে ইপিজেড থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আহমদ উল্লাহ।।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) এর আওতাধীন বন্দর জোনের ইপিজেড থানার উদ্যোগে এলাকার সম- সাম্প্রদিক সমস্যাবলী নিয়ে " গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওপেন হাউজ ডে" ১১ আগস্ট, সোমবার বিকেলে ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জামির হোসেন জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ পুলিশ কমিশনার ( ডিসি -ট্রাফিক) কবীর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) সোহেল পারভেজ,এসি ল্যান্ড পুলিশ অফিসার মাহামুদুল হাসান।
এলাকার বিভিন্ন সমস্যা বলী নিয়ে বক্তব্য রাখেন ইপিজেড থানা সিটিজেন ফোরামের সভাপতি রোকনউদ্দিন মাহমুদ খলিল, সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ মুজিবুল হক বকুল,৩৯ নং ওয়ার্ড সিটিজেন ফোরামের সভাপতি মোঃ মুজিবুর রহমান, উপদেষ্টা সদস্য মোঃ শরীফ, বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক, এডভোকেট মোঃ শাহেদ, সিটিজেন ফোরামের অর্থ সম্পাদক -মোঃ নং নওশাদ হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ- পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, আপনাদের এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী কে অপরাধ জনিত সমস্যা দমনে সহায়তা করা সহ ভয়ংকর অপরাধীদের ব্যাপারে পুলিশ দপ্তরে তথ্য দিয়ে সাহায্য করতে বিশেষ ভাবে অনুরোধ জানান। 
তিনি আরো বলেন,মব জার্জিষ্ট বা আইন নিজের হাতে তুলে না নিতে দৃঢ় আহ্বান জানিয়েছেন। পুলিশের সাথে সচেতন নাগরিকদের সুন্দর -সুসম্পর্ক গড়ে তুলতে সবাই এগিয়ে আসার আহ্বান জানান।  
অলি গলিতে কিশোর গ্যাং, যুব - তরুণদের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে যথাযথ কর্তৃপক্ষের আইনী সহায়তা করার অনুরোধ জানিয়েছেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্ত

1

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

2

ঢাকার আবর্জনা মানিকগঞ্জে: পরিবেশের নষ্ট, জনস্বাস্থ্যের হুমকি

3

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

4

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

5

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

6

পরকীয়া সুনিশ্চিত নিরাপত্তাশীল বাসায়

7

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

8

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

9

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

10

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

11

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

12

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

13

হোসেনপুরে শহীদ বৃুদ্ধিজীবি দিবস পালিত

14

ঈশ্বরগঞ্জে নির্বাচন ও স্কুল ফিডিং মানোন্নয়নে মতবিনিময় সভা

15

নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা

16

বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের অধ্যাপক ড. সাইদুর

17

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

18

মঠবাড়িয়ায় অনিয়মের অভিযোগে ‘সৌদি প্রবাসী হাসপাতাল’ বন্ধের নির

19

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

20