জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আব্দুল মতিন মুন্সী 
বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুরের বোয়ালমারীতে সাপ্তাহিক চন্দনা পত্রিকার পাঠক মেলা ও স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টায় পৌরসভার ওয়াপদামোড় কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস. এম. রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সম্পাদক কাজী হাসান ফিরোজ।

এসময় আরও উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, দেশ বার্তা প্রতিনিধি সনত চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, সাংবাদিক নাগর মিয়া, টুটুল বসু, রুবেল মিনা, রবিউল ইসলাম, আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

বক্তারা বলেন, “সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য কাজ করেন, সত্য তুলে ধরেন। একজন সাংবাদিক অপরাধীদের বিরুদ্ধে সংবাদ করলেই যদি তাকে হত্যা করতে হয়, তবে এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়—এটি গণমাধ্যম ও মুক্তচিন্তার ওপর নগ্ন আঘাত। সাংবাদিক হত্যার বিচার দ্রুত না হলে, দেশে সঠিক তথ্য ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে।”

তারা আরও বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা তুহিন হত্যার দ্রুত বিচার, দোষীদের কঠোর শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইন প্রয়োগের দাবি জানাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি

1

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

2

গ্যাস সংকটে রান্নাঘর অচল

3

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

4

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

5

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

6

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

7

ঘাটাইলে পিতার ছুরিকাঘাতে তিন বছরের শিশুকন্যা নিহত

8

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

9

টেলিভিশন রিপোর্টাস ইউনিটি নর্থ টাঙ্গাইল এর কমিটি গঠন সভাপতি

10

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

11

দারুল ইরফান একাডেমিতে ২ দিনব্যাপী ফলাফল ঘোষণা ও পুরস্কার বিত

12

ডাসারে,শিক্ষন-ঘাটতি পূরনের লক্ষ্যে,শনিবারও শ্রেনীকার্যক্রম চ

13

ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

14

শেরপুরে তিনটি সংসদীয় আসনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

15

আলমগীর কবিরের আয়োজনে বেগম জিয়ার রুহের মাগফেরাত ও স্মরণসভা অ

16

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

17

সিলেটের স্বার্থে জেলা প্রশাসক সারওয়ার আলমের দায়িত্বকাল বাড়ান

18

কাউখালীতে যৌথবাহিনির অভিযানে সশস্ত্র সন্ত্রাসী গ্রেফতার

19

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

20