আব্দুল মতিন মুন্সি
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ। তিনি বলেন, “পলাশীর প্রান্তরে যে বিশ্বাসঘাতকতা হয়েছিল, তার প্রভাব আজও জাতিকে বহন করতে হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ইতিহাস ও সচেতনতা জাগিয়ে তোলার পাশাপাশি ছাত্রসমাজকে মানবসেবায় উৎসাহিত করাই এই আয়োজনের উদ্দেশ্য।” তিনি আরও বলেন, “রক্তদান বা রক্তের গ্রুপ জানার মতো মানবিক কাজগুলো একজন শিক্ষার্থীকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।”

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী আজম, বোয়ালমারী পৌর ছাত্রশিবিরের সভাপতি নাফিজ আদনান শাহাবুদ্দিন। সভাপতিত্ব করেন সজিব আহমেদ।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পে অংশ নেওয়া কলেজের শিক্ষার্থীরা জানান, এটা খুবই ভালো উদ্যোগ। অনেক সময় আমরা নিজেদের ব্লাড গ্রুপ জানি না, যা জরুরি মুহূর্তে বিপদ ডেকে আনতে পারে।
তাই প্রত্যেকের উচিত নিজ রক্তের গ্রুপ জানা এবং মানবতার সেবায় এগিয়ে আসা।

ক্যাম্পে শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদের হাতে রিপোর্ট দেওয়া হয়। ছাত্রশিবিরের এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয়রা প্রশংসা ও উৎসাহ প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জুড়ে তিন ফসলি ধানি জমিতে চলছে অবাধে

1

মঠবাড়িয়ায় অটো রিকশাচালক হৃদয় হ"ত্যা মামলার আসামি র‍্যাবের

2

‎মণিরামপুরে অবৈধ ভাবে সরকারি জমির সাথে মালিকানা জমি দখলের অভ

3

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

4

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

5

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

6

চায়না দূয়ারী জালে ছয়লাভ তাহিরপুর জীববৈচিত্র্য হুমকিতে।

7

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

8

জেলা প্রশাসকের উদ্যোগে শিক্ষায় উৎসাহের বার্তা

9

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

10

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

11

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

12

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

13

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

14

কয়রায় কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার

15

৫০০ টাকার বাজিতে খালে শতবার ডুব,

16

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

17

গোয়ালন্দে পুত্রবধূসহ ৩ জনের বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ অর্থ

18

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

19

খুলনার ৬ নং ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযান

20