জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

বেড়ায় একজন নিহতের পর ২০ বাড়িতে আগুন

গোলাম হোসেন নিরব।।

পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তি মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে দু’পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার দুপুরে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাদিস উদ্দিন (৪০) পাশের সাঁথিয়া উপজেলার তলট গ্রামের আব্দুস শুকুর প্রামাণিকের ছেলে। তিনি তারাপুর গ্রামে ঘরজামাই থাকতেন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। এর আগে শুক্রবার ওই এলাকায় নতুন মসজিদের বারান্দা নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হাদিসসহ ৩০ জন আহত হন। 

স্থানীয় সূত্র জানায়, হাদিস উদ্দিন নতুন মসজিদের পক্ষের সমর্থক ছিলেন। তাঁর মৃত্যুর পর উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং কয়েক বাড়িতে লুটপাট চালায়। খবর পেয়ে বেড়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, কয়েক বছর ধরে তারাপুর গ্রামে ঈদের নামাজ ও মসজিদে মিলাদ কিয়াম নিয়ে মুসল্লিদের মাঝে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে একটি গ্রুপ আলাদা মসজিদ নির্মাণ করে। এ নিয়ে দুই মসজিদের মুসল্লিদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে নতুন মসজিদের বারান্দা করতে গেলে অন্য মসজিদের মুসল্লিরা বাধা দেন। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। ঘণ্টাস্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হন। 
বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। সেলিম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

1

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

2

প্রশাসনিক ভবনে তালা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, মুখোমুখি ছ

3

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

4

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

5

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

6

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

7

চাতরী চৌমুহনীতে ফুটপাত দখলে মারাত্মক জনদুর্ভোগ

8

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

9

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

10

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

11

পাবনার সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন

12

কৃষিজমি রক্ষায় শাহরাস্তিতে রাতভর অভিযান, দুই মাটি ব্যবসায়ী দ

13

চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিন

14

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

15

দেশের সমসাময়িক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই

16

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

17

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

18

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

19

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

20