জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক এনজিও সদস্য আটক

ইকরামুল ইসলাম।।
বেনাপোল কাস্টম হাউজের ঘুশের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও সদস্যকে আটক করেছে দুদক। এই টাকার সাথে কাস্টমস সুপারিনটেন্ট শামীমা আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। আটক এনজিও সদস্য হাসিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে।        
সোমবার রাত ৯ টার দিকে যশোর জেলা দূনীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের জানান, কাস্টমসে কতিপয় কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনের দিকে টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। আটক হাসিবুর তাদের কাছে স্বীকার করেন এই টাকাটা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের সুপারিনটেন্ড শামীমা আক্তার ম্যাডামের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টম হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। শামীমা আক্তার দুদককে জানান হাসিবকে টাকার কথা বলেছিলাম। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসিবুরকে টাকাসহ হাতেনাতে আটক করার কারনে বিরুদ্ধে মামলা দিয়ে থানায় শোকর্ধ করা হয়েছে। 
তিনি আরো জনান তদন্ত কমিটি গঠন করে জানা যাবে এর সাথে কাস্টমসের কোন কর্মকর্তা সংশ্লিষ্ট আছে কিনা?  এ সময় কাস্টম কর্মকর্তাকে কেন আটক করা হলো না সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত কর্মকর্তারা চলে যাওয়ার চেষ্টা করলে সাংবাদিকরা তাদের গাড়ি আটকে দিলে দুদকের এক সদস্য এক সাংবাদিকের লাথি মেরে ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে দুদক কর্মকর্তাদের গাড়ি বের করে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলের পাকশিমুলে সহোদর ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

1

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

2

চাঁপাইনবাবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহিদুল ছাদ থেকে পড়ে নিহত হ

3

ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী শাহ মোহাম

4

ভূরুঙ্গামারী মডেল প্রেসক্লাবের ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত

5

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

6

জুলাই যোদ্ধা হাদির উপর গুলির প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয

7

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা, খুঁজে নিচ্ছে বিকল্প পথ

8

কবিরহাটে গৃহবধূর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা খেল কিশোর

9

বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক, ঐক্যই চেতনা চেতনাই উন্নতি

10

পার্বতীপুরে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে আউটরিচ ক্যাম্প

11

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

12

বগুড়ায় মাদকসহ ৭ জন গ্রেফতার

13

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

14

বিএনপির পরিকল্পনা তুলে ধরে ঝালকাঠিতে ধানের শীষের গণসংযোগ

15

গুইমারার নবাগত অফিসার ইনচার্জ সাথে গুইমারা প্রেসক্লাব সাংবাদ

16

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

17

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

18

পানছড়িতে প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

19

বিএনপি'র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে

20