প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুসের টাকাসহ এক এনজিও সদস্য আটক

ইকরামুল ইসলাম।।
বেনাপোল কাস্টম হাউজের ঘুশের টাকাসহ হাসিবুর রহমান নামে এক এনজিও সদস্যকে আটক করেছে দুদক। এই টাকার সাথে কাস্টমস সুপারিনটেন্ট শামীমা আক্তারের সংশ্লিষ্টতা পেলেও তাকে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। আটক এনজিও সদস্য হাসিবুর রহমানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার দিকে।
সোমবার রাত ৯ টার দিকে যশোর জেলা দূনীতি দমন কমিশন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের জানান, কাস্টমসে কতিপয় কর্মকর্তা এনজিও সদস্য হাসিবুর রহমানের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করছেন। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সামনের দিকে টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। আটক হাসিবুর তাদের কাছে স্বীকার করেন এই টাকাটা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর গ্রুপের সুপারিনটেন্ড শামীমা আক্তার ম্যাডামের। এ তথ্যের ভিত্তিতে আমরা কাস্টম হাউজে প্রবেশ করে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। শামীমা আক্তার দুদককে জানান হাসিবকে টাকার কথা বলেছিলাম। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হাসিবুরকে টাকাসহ হাতেনাতে আটক করার কারনে বিরুদ্ধে মামলা দিয়ে থানায় শোকর্ধ করা হয়েছে।
তিনি আরো জনান তদন্ত কমিটি গঠন করে জানা যাবে এর সাথে কাস্টমসের কোন কর্মকর্তা সংশ্লিষ্ট আছে কিনা? এ সময় কাস্টম কর্মকর্তাকে কেন আটক করা হলো না সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত কর্মকর্তারা চলে যাওয়ার চেষ্টা করলে সাংবাদিকরা তাদের গাড়ি আটকে দিলে দুদকের এক সদস্য এক সাংবাদিকের লাথি মেরে ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে দুদক কর্মকর্তাদের গাড়ি বের করে দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।