মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোলে ৬০ লাখ টাকার ভায়াগ্রা পাউডার জব্দ

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২০১ কেজি ৫০০ গ্রাম ভায়াগ্রা পাউডারের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার দুপুরে যশোর ৪৯ বিজিবির এক প্রেস নোটে জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজারের রহমান চেম্বারের সামনের সড়কে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় এসএ পরিবহনে পাঠানোর উদ্দেশ্যে ভ্যানে করে চোরাকারবারিরা কয়েক বস্তাভর্তি মালামাল নিয়ে আসে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় তারা। পরে সেখান থেকে বিজিবির টহলদল ২০১ কেজি ৫০০ গ্রাম ওজনের ভায়াগ্রা পাউডার (সিলডেনাফিল সাইট্রেট) জব্দ করে। যার সিজার মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, যশোর ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

1

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

2

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

3

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

4

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়

5

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

6

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

7

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

8

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

9

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

10

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

11

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

12

আইপিএলে হঠাৎ আলোচনায় ব্যাটের সাইজ, পরীক্ষায় ফেল নারিন-নরকিয়া

13

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

14

কিশোরগঞ্জে বেসরকারি স্কুল ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মেধা বৃত্ত

15

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জা

16

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

17

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

18

আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে অপদ্রব্য পুশকৃত ১০০ কেজি মাছ জ

19

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

20