মোঃফরহাদ হোসেন রাসেল
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত,

ইকরামুল ইসলাম 

বেনাপোলে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে বেনাপোল কাস্টমস ক্লাবে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ও আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উদযাপন আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে জি এম আবুল কালাম কায়কোবাদ বলেন, একটি দেশের ভৌগোলিক সীমানার ভেতরে উৎপাদিত পণ্য ও সেবা দিয়ে সব চাহিদা পূরণ সম্ভব নয়। শিল্প উৎপাদন ও মানুষের জীবনযাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পণ্য ও সেবার অবাধ চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দেশের উৎপাদিত পণ্য যেন বাজার হারায় না এবং উৎপাদন প্রতিষ্ঠানগুলো সচল থাকে-সেজন্য রাজস্ব বিভাগের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, বর্তমান সময়ে আইসিটি ব্যবহার ও অনলাইনভিত্তিক সেবাগুলো সক্রিয় রাখার মাধ্যমে কাস্টমস, এক্সাইস, ভ্যাট ও কর বিভাগে সেবাগ্রহণকারীদের জন্য যুগান্তকারী পরিবর্তন এসেছে। এসব সেবা আরও কার্যকরভাবে পরিচালনার মাধ্যমে রাজস্ব আদায় ও সেবা প্রদানে স্বচ্ছতা বাড়ানো সম্ভব।
মাদক ও স্বর্ণ চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, এসব অবৈধ কার্যক্রমের কারণে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাচ্ছে। এ প্রবণতা রোধে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাস্টমসের ভূমিকা অপরিসীম। কাস্টমসসহ এক্সাইস, ভ্যাট ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে সরকারের সিংহভাগ রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
তিনি আরও বলেন, সরকারের আর্থিক চাহিদা ক্রমেই বাড়ছে। এ চাহিদার সঙ্গে তাল মিলিয়ে রাজস্ব বিভাগের বিভিন্ন অঙ্গসংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। বন্দর ব্যবহারকারী সকল পক্ষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সরকারের রাজস্ব ভান্ডার আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরও সম্মানজনক ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর কর অঞ্চলের কর কমিশনার মোঃ মাসুদ রানা, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ আব্দুল হাকিম এবং বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মোঃ শামছুর রহমান।
অনুষ্ঠানসূচির শুরুতে অতিথিদের আগমন ও আসন গ্রহণ শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য দেন বেনাপোল কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার সাইদ আহমেদ রুবেল। পরে বাংলাদেশ কাস্টমসের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিব রায়হান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) কামরুন্নাহার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা অপরাধে আ'লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করতে দেওয়া হব

1

হবিগঞ্জ -৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন চৌধুরী আশরাফুল ব

2

পাঁচবিবিতে ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের যৌথ অভি

3

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

4

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

5

বেলকুচিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

6

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

7

এবার আমরা ভোট করবো সত্যের পক্ষে জি কে,গউছ

8

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

9

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

10

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

11

আগামী নির্বাচনে তরুণ প্রজন্মই বিএনপির ভরসা

12

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

13

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাটে জ্যাকেট থেকে চকোপ্লাস সহ একজন আটক।

14

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

15

ঈশ্বরগঞ্জে বিকাশ আতঙ্ক অভিনব কায়দায় প্রতারণা

16

‎ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে আশুগঞ্জ পর্যন্ত তীব্র যানজট

17

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

18

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

19

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

20