সেলিম আহম্মেদ (সাতক্ষীরা) শ্যামনগর উপজেলা প্রতিনিধি
গুরুতর অসুস্থ, এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কোরআনের পাখিদের সাথে নিয়ে খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দীক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কিসমত আলি,সাধারণ সম্পাদক জবেদ মিস্ত্রি,
শ্যামনগর উপজেলা মৎসজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হানুল ইসলাম, হুমায়ুন কবির লিটন, আজিজুর রহমান, মোর্তজা আলি, শান্ত, ওয়েজকুরুনি, রহিম, মুন্না, লিটন, আদম আলী প্রমুখ।