জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পোরশায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: মোস্তাকিম বিল্লাহ 
পোরশা(নওগাঁ)প্রতিনিধি:


 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নওগাঁর পোরশায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে তেতুলিয়া  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম কাইয়ুম শাহ্ চৌধুরীর চাতালে শোক সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী ও সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা। সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল। সভায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আতœার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এসময় বিএনপি নেতা আব্দুল গণি, আবুল কাশেম, ইব্রাহীম আলী, সানাউল্লাহ মন্ডল, যুবদল নেতার ইকবাল হাসান শাহ্, এনামুল হক শাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

1

সিএনজি এবং ট্রাক মুখোমুখি সংঘর্ষ ‎

2

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

3

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

4

রাজশাহীতে শীতের আগমনী বার্তা

5

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

6

সিলেটে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ

7

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

8

চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

9

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

10

বারহাট্টায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠ

11

যশোর কালেক্টরেট ভবনের কেবল চুরির সময় যুবক হাতেনাতে আটক

12

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

13

৫ মিনিট চার্জে ৩ ঘণ্টা কথা বলা যায় এই স্মার্টফোনে

14

নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলা

15

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

16

শৈলকুপায় ট্রাক নদীতে চালক ও হেলপার নিহত ২

17

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ধামরাইয়ে নানা আয়োজনে পালিত হয

18

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

19

ঈশ্বরদীর দাশুড়িয়ায় উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

20