জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় ঘর, ঘুমাতে পারেন না বৃদ্ধা

থাকার কষ্ট, খাবারের কষ্ট, একটু বৃষ্টি হলেই পানি পড়ে, ঘুমাতে পারেন না বৃদ্ধা। কি করবেন তিনি, কোন ্রউপায় ন্মেই তাঁর।  মানুষে দিলে  খেতে পারেন, না দিলে না খেয়ে থাকেন।  বন্যা হলে অনেক ভীতসন্ত্রস্ত অবস্থায় থাকেন, তবুও ভাঙা ঘরে্ই বসে থাকেন। পরের ঘরে গেলে তারা কি আমার জন্য বারবার দুয়ার (দরজা) খুলবে, এ ্আশঙ্কায়  নিজের ঘরেই বসে থাকেন তিনি। আর অসুখ বিসুখ হলে আল্লাহর উপর ভরসা করেন এমনটাই বলছিলেন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মির্জাপুর  গ্রামের বাসিন্দা  মৃত নুর মোহাম্মদের স্ত্রী আমেনা খাতুন। 
৭০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন ৩০ বছর আগে। দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে। তারাও  প্রতিবন্ধী। ছেলদের স্ত্রী  মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালান।আর  মেয়ে থাকেন তার শ্বশুর বাড়িতে।
দেখা যায়, আমেনা খাতুনের স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল এই ঘরে একা বাস করেন।  ঘূর্ণিঝড় সিডরে গাছ পড়ে সেটিও  ভেঙে যায়। একটু বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায়।নিরুপায় হয়ে এই ভাঙা ঘরে আশেপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়ে দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে আছেন তিনি। প্রতিবেশীরা জানান, আমেনা খাতুনের ছেলে মেয়েরা প্রতিবন্ধী হওয়ার কারণে তারা তার খোঁজ খবর নিতে পারছেন না। বাড়িতে তিনি একাই থাকেন। । সংসারে উপার্জনক্ষম কেউ না থাকায় খেয়ে না খেয়ে দিন যায় তার। মাঝেমধ্যে চাল-ডাল যা পারেন, দেন। সরকারি কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাঁর পাশে দাঁড়ালে তিনি শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন।
মির্জাপুর  গ্রামের ইউপি সদস্য মঞ্জুর হোসেন শরীফ বলেন, ‘ আমেনা বেগম  খুবই অসহায়। বৃদ্ধ মহিলা তিনি একাই থাকেন। ঝুপড়িতে বৃষ্টি-বাদল আর শীতের দিনে খুব কষ্ট হয় তাঁর।  এখন মাথা গোঁজার ঠাঁই একটা ঘর হলে তিনি ভালোভাবে থাকতে পারবেন।সরকারি  চাল ও আর বিধবা ভাতা পান। এছাড়া  আশেপাশের মানুষ কিছু দিলে সেটা দিয়ে তিনি খেয়ে বেঁচে থাকেন।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাইলের তালজাঙ্গায় হাত পাখার প্রার্থী আলমগীর সাহেবের গণসংয

1

নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

2

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

3

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

4

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

5

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

6

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

7

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

8

র‍্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ৯টি এয়া/রগা/ন উদ্ধার

9

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

10

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

11

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

12

রাতে সংবাদ সম্মেলন, জামায়াত জোটের ‘চূড়ান্ত’ আসন সমঝোতার ঘোষণ

13

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

14

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

15

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

16

রংপুরে ছেলের হাতে পিতা খুন

17

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

18

নাসিরনগরে বিনা নোটিশে দিনভর বিদ্যুৎ থাকে না। জন ভোগান্তী চরম

19

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

20