জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব এইডস দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:

বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় নোয়াখালীতে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি এর সভাপতিত্বে এ কর্মসূচি আয়োজন করা হয়।

“সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ আয়োজন বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
তিনি বলেন, সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এইডস প্রতিরোধ সম্ভব নয়। সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ জীবনাচারের উপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে সবাইকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, “এইডস প্রতিরোধে সচেতনতা, পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিতে আমাদের সকলের অংশগ্রহণ জরুরি। সকলে এগিয়ে এলে লক্ষ্য অর্জন সম্ভব।”

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি জেলা স্বাস্থ্য বিভাগের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভটিজিং এর প্রতিবাদ করায় নৈশ প্রহরীর ওপর হামলা- মানববন্ধনে শ

1

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

2

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

3

গাজীপুরে র‌্যাবের বিশেষ অভিযান জাল টাকার কারখানা উন্মোচন, গ্

4

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

5

নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ দিবে ব্যাংক

6

নতুন বছরে রাবিপ্রবি নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

7

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

8

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

9

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

10

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

11

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

12

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

13

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ, ৪ জনের বৈধ ঘোষণা

14

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

15

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

16

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

17

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

18

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

19

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

20