জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিরলে সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ

 
মোঃ সেলিম রেজা 
 
বাংলাদেশ জাতীয়তাবাদী বিরল উপজেলা শাখার আয়োজনে বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিরল পুরিয়া বলদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, মুল্লুকদেওয়ান ওয়াকফ স্টেট হাফিজিয়া মাদ্রাসা ও দেওয়ানজি দিঘী হাফেজিয়া মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী ।
এসময় উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি এড. আব্দুল বাকি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাস, স্বেচ্ছা সেবকদলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম, সদস্য সচিব শিহাব ইমতিয়াজ প্রমূখ উপস্থিত ছিলেন।
ছাগল গ্রহণের সময় মাদ্রাসার এতিম শিশুদের সাথে নিয়ে পৃথক পৃথকভাবে প্রতিটি মাদ্রাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মুহতামিমবৃন্দ। পরে বোচাগঞ্জ উপজেলায় আরো দুইটি মাদ্রাসায় এতিম শিশুদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে এতিম শিশুদের মাঝে ছাগল বিতরণ করা হয়।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি

1

লিবিয়া সাগরে মাফিয়াদের গুলিতে মাদারীপুরের দুই যুবকের মৃত্যু

2

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

3

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

4

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

5

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

6

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জ

7

১২ নং আছিম পাটুলী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড এর ভোট কেন্দ্র পরিবর্তন

8

কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে ২ লাখ টাকার গাছ কাটার অভিযোগ

9

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

10

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

11

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

12

গোমস্তাপুর সীমান্তে পাঁচ জনকে পুশইনের সময় বিজিবির হাতে আটক

13

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

14

গাজীপুরে আজকে থেকে প্রায় ১ বছর আগে ৩০৮৫ টি খুন যা গত বছরের

15

সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি ও তার ছেলেকে কারাগারে প্রেরণ

16

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

17

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

18

বাদ্য যন্ত্র বাজালেন,রবিউল ইসলাম নয়ন

19

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

20