জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

 সেলিম হোসেন 

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার করেছে পুলিশের একটি ।

বগুড়ার কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সাইবারটেকের মালিক মোহাম্মদ আলী জাহিদ (৪৫) 

কে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। তিনি বগুড়া শহরের কামারগাড়ী এলাকার মৃত অধ্যাপক আব্দুস সাত্তারের ছেলে। গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার টেকনিক্যাল মোড় হতে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। গত রোববার ঢাকা সিএমএম আদালতে তাকে হাজির করা হলে সংশ্লিষ্ট আদালত আসামি জাহিদকে ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। ডিএমপির কোতোয়ালি থানার এসআই সজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ সূত্র জানায়, আসামি জাহিদের বিরুদ্ধে ভোক্তভোগী হয়ে মামলা করেছেন বগুড়ার বিধবা নারী মোছা: মোস্তাফিয়া ফেরদৌসি।  মামলার বাদিনী ৩ সন্তানের জননী। বিগত ২০১৮ সালে বাদিনীর স্বামী ইন্তেকাল করেন। বাদিনী বগুড়া শহরে কম্পিউটার প্রতিষ্ঠানে কম্পিউটার কোর্স করাকালীন ধৃত আসামি মোহাম্মদ আলী জাহিদ এর সাথে পরিচয় হয়।  এই পরিচয়ের সূত্র ধরে ২০১৯ সালের ৫ মে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে ধৃত আসামির সাথে বাদিনীর বিয়ে হয়। বিয়ের পর হতে ধৃত আসামি বাদিনীকে তার ব্যবসার ঋণ হিসাবে টাকা বিনিয়োগের জন্য চাপ প্রয়োগ করে।  ২০১৯ সাল হতে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ধৃত আসামি অন্যান্য আসামিদের মাধ্যমে মোট ৫০ লাখ টাকা বাদিনীর কাছ থেকে ঋণ হিসাবে গ্রহণ করে।  বাদিনী উক্ত টাকা ফেরৎ দেওয়ার জন্য অনুরোধ করলেও ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা বিভিন্ন তারিখ ও সময় দিয়ে কালক্ষেপন করতে থাকে। পরে এই ঘটনায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।


  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় ভিক্ষুক পূর্ণবাসনে ২৫ জনকে সহায়তা প্রদান

1

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

2

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

3

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

4

সম্মানিত আমীরে জামায়াতের পক্ষে ঢাকা-১৫ আসনে নির্বাচন কমিশন থ

5

টাইমস হায়ার এডুকেশনের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়

6

হাইমচরে পলাতক আসামি গ্রেফতার

7

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

8

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের মনোন

9

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

10

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

11

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

12

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

13

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

14

দুর্গাপুরে ওয়াজেদ আলী হত্যা মামলার ৪ অভিযুক্ত গ্রেপ্তার

15

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

16

চুয়াডাঙ্গায় তিনদিন সূর্য্যরে দেখা মেলেনি, তীব্র শীত অনুভূত হ

17

রায়গঞ্জে ভেজাল কীটনাশক রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

18

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

19

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

20