জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি প্রার্থী ফয়সালের হলফনামায় বাৎসরিক আয় ১ কোটি ৮৯ লাখ ঋণ ১,৯১৬ কোটি

সৌমিত্র কুমার দাস 

হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সাল জেলা-রাজনীতিতে প্রতিষ্ঠিত নেতা ও প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে পরিচিত। ফয়সাল মাধবপুরের নোয়াপাড়ায় সায়হাম গ্রুপের মালিকানা দেখভাল করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করে। তার সন্তান ইশতিয়াক সায়হাম গ্রুপের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন।

রাজনৈতিক ইতিহাসে ফয়সাল বহুবার হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন করেছিলেন, তবে সফল হননি। তবু তিনি নিজ অর্থ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে আসছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় ফয়সাল তার বার্ষিক আয় ১ কোটি ৮৯ লাখ টাকা উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে তার ঋণের পরিমাণ ১,৯১৬ কোটি টাকা, যা ব্যবসায়িক ঋণের পরিপ্রেক্ষিতে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে সচেতন মহলে প্রশ্ন উত্থাপিত হয়েছে।

অর্থনীতিবিদ ও গণমাধ্যম কর্মীদের মতে, আয়ের সঙ্গে ট্যাক্সের তথ্য গোপন করা হলে তা সুস্পষ্ট প্রতারণার বিষয় হতে পারে। তারা বলেছেন, আয়কে বৈধভাবে প্রদর্শন করা এবং যথাযথ ট্যাক্স প্রদানের মাধ্যমে সম্পদের স্বচ্ছতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

ফয়সাল তার হলফনামায় আয়ের তথ্য দেওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্প-উন্নয়নেও সক্রিয়। তবে অর্থনৈতিক প্রভাবশালী এই নেতা এবং তার পরিবারের সম্পদ-আয়ের বিষয়টি এখন নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে সচেতন মহল মনে করছেন, নির্বাচনী প্রার্থীর হলফনামা শুধু রাজনৈতিক প্রয়োজনীয়তা নয়, বরং সমাজ ও রাষ্ট্রের জন্যও স্বচ্ছতার প্রতীক হওয়া উচিত।

 এ বিষয়ে এস এম ফয়সাল বলেন, আমি হলফনামায় যা দিয়েছি তা শতভাগ সত্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

1

নাসির নগরে ইটভাটায় অভিযান পরিচালনা ২ লাখ টাকা জরিমানা

2

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

3

‎ঘোগা ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী পথসভা অনুষ্

4

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

5

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

6

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

7

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দুই প্রার্থী নমিনেশন পেপার উত্তোল

8

গোপালগঞ্জে মামলাবাজি ও হয়রানির অভিযোগে এনসিপি যুবশক্তি

9

ছাতক উপজেলায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

10

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

11

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

12

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

13

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

14

গুইমারায় দিনব্যাপী প্রান্তিক পর্যায়ের কৃষকদের GAP সার্টিফিকে

15

ডিলারের সার দুর্নীতি নিয়ে ভুগান্তিতে কৃষক

16

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

17

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

18

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

19

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

20