মোঃ সুমন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবান ৩০০নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হিসেবে সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুমোদিত ২৩৮টি আসনের প্রার্থীতার তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় জাতীয় সংসদের সর্বশেষ বান্দরবান ৩০০ নং আসনে সাচিং প্রু জেরীর নাম ঘোষণা করা হয়।
এদিকে, বান্দরবান ৩০০ নং অসনের প্রার্থিতা ঘোষণার পর জেলা জুড়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বান্দরবান জেলা বিএনপির আহবায়ক হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি ১৯৮৫ সালে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৯ সালে বান্দরবান স্থানীয় সরকার পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান এবং ১৯৯৬ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ গত ২০১৮ সালে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।
মন্তব্য করুন