আবদুস সামাদ।।
বাশার স্পিনিং মিলস এ এক যুবককে চুরির অভিযোগে আটক করে মারধর করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে।ভালুকা থানার ওসি মহোদয় ও মিডিয়া কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তাদেরকে মামলা দেয়।কিন্তু কিছু অসাধু ব্যক্তি ঘটনাটাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে।
তবে বর্তমানে কিছু ব্যক্তি ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা ফ্যাক্টরী কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করছে বলে অভিযোগ উঠেছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এলাকাবাসীর দাবি, এ ধরনের চাঁদাবাজি ও ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা বন্ধ করতে হবে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শ্রমিকদের নিরাপত্তা ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন