শেখ তাইজুল ইসলাম।।
বাগেরহাটে সংসদীয় আসন বিলুপ্তির প্রতিবাদে ও আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টায় সর্বদলীয় সম্মিলিত কমিটি মোংলা পৌর ও উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে সমবেত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সহ থানার নেতৃবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবলু ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনূর সরদার ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. হোসেন। সহ বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন এন সি পির নেতা কর্মীরা।
বক্তারা বলেন, বুধবার ও বৃহস্পতিবারের সর্বাত্মক হরতাল সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এ হরতালে মোংলা বন্দরের কার্যক্রম, ইপিজেডসহ সব শিল্পকারখানা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও নদী পারাপার বন্ধ করে দেওয়া হবে। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হরতালের পরও যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এতে যেকোনো ক্ষতির দায়ভার ইসিকেই নিতে হবে ।
এ সময় মংলা উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা বলেন গত ৩০শে জুলাই নির্বাচন কমিশন কর্তৃক বাগেরহাট ৩ সংসদীয় আসনকে বিলুপ্তি করে গাজীপুরে একটি আসন বৃদ্ধি করা হয়েছে তারপর থেকে পুরো বাগেরহাট জেলা বাসি ইসির অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে আগামী বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করা হবে এতে যদি ইসির অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে পুরো বাগেরহাট জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে এর সকল দায়ভার নির্বাচন কমিশন কে বহন করতে হবে।
মন্তব্য করুন