জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাকলিয়ায় গ্যারেজ মালিক হত্যা : ৮ ঘণ্টার মধ্যে দুই খুনি গ্রেপ্তার

এমদাদুল হক মুনতাসির

চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদার টাকা না দেওয়ায় এক গ্যারেজ মালিককে প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির নাম শাহজাহান মিয়া (৩৫)। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাকলিয়ার শান্তিনগর বগারবিল এলাকার বলাকা আবাসিকের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শাহজাহান মিয়া তার গ্যারেজের পাশে মূল সড়কে ছিলেন। এ সময় সাজিদ গ্যাং-এর ১৫ থেকে ২০ জন যুবক হঠাৎ করে তার ওপর হামলা চালায়। তারা শাহজাহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শাহজাহান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বাকলিয়ার বলাকা আবাসিকে ভাড়া থাকতেন এবং ভ্যানগাড়ির গ্যারেজ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

শাহজাহানের পরিবারের অভিযোগ, স্থানীয় সাইজিদ গ্যাং-এর সদস্যরা দীর্ঘদিন ধরে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে প্রকাশ্যে খুন করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “চাঁদাবাজির জের ধরে শাহজাহানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এই ঘটনায় জড়িত বায়জিদ ও আবু কালাম নামে দু’জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।”

এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

1

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

2

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

3

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ

4

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

5

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

6

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

7

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

8

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

9

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

10

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

11

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

12

কোটালীপাড়ায় মাছের খামারে ৫২ পরিবারে চরম দুর্ভোগ

13

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

14

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

15

মিরপুরে জামায়াত আমিরের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

16

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

17

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

18

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

19

ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে

20