জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানববন্ধন

মো. শাহজাহান ফকির

 ময়মনসিংহের নান্দাইলে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তিকারী গ্রেফতারকৃত মহারাজ বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে তৌহিদী জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নান্দাইল চৌরাস্তা গোল চত্বর এলাকায় সর্বস্তরের তৌহিদী জনতা এ কর্মসূচী পালন করে। নান্দাইল চৌরাস্তা ব্যবসায়ী যুবদল নেতা সাব্বির ভূইয়ার নেতৃত্বে উক্ত মানববন্ধনে ধর্মপ্রাণ মুসলমান তৌহিদী জনতা আল্লাহ তায়ালাকে নিয়ে কুটুক্তিকারী মহারাজ বাউল আবুল সরকারকে অবিলম্বে ফাঁিস দেওয়ার জোর দাবী জানায়। যাতে করে আর কোন বাউল বা কোন ব্যক্তি আল্লাহ, রাসুল ও কোরআনকে নিয়ে কুটুক্তি করার কোন সাহস না পায়। বক্তারা আরো বলেন, বাউল সরকার শুধু আল্লাহকেই কুটুক্তি নয়, সে কোরআনের সূরা নাসকে নিয়েও নানা ধরনের ব্যঙ্গ করেছেন। কোরআনের দৃষ্টিতে যার শাস্তি হবে একমাত্র মৃত্যুদন্ড। বক্তব্য শেষে তৌহিদী জনতা “ফাঁিস চাই, দিতে হবে এবং আবুল সরকারের ভন্ডামী, এ বাংলায় ঠাঁই নাই” এরকম নানা স্লোগানে স্লোগানে একটি বিক্ষোভ মিছিল নান্দাইল চৌরাস্তার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে বাউল আবুল সরকারের ফাঁিসর শাস্তি কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা মো. শামসুল হক, মো. আবুল কালাম, খেলাফত মজলিসের নেতা মো. আসাদুজ্জামান রনি, ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান রিয়াদ, মো. আনিসুর রহমান, যুবদল নেতা মো. মোজাহিদুল ইসলাম, মো. সাব্বির ভূইয়া, সাংবাদিক মো. শাহজাহান ফকির প্রমুখ। এসময় সর্বস্তরের ধর্ম প্রাণ মুসলমান তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে যে কোন নাশকতা প্র

1

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

2

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

3

নাউতারায় অবৈধ বালু উত্তোলন ট্রাক্টর মালিককে জরিমানা

4

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

5

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

6

১০ নং হরিরামপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও গণভোটে

7

ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

8

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

9

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

10

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

11

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

12

পররাষ্ট্র দপ্তরে ব্যাপক পরিবর্তন, থাকবে না গণতন্ত্র ও মানবাধ

13

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

14

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

15

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

16

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

17

জার্নালিস্ট এসোসিয়েশন অফ কিশোরগন্জ এর কমিটি ঘোষনা

18

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

19

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

20