জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুস্তাফিজুর রহমান

" তরুনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক" এমন স্লোগানকে সামনে রেখে  বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল ধামরাই থানা শাখার পরিচিতি সভা ও ২১ শে সেপ্টেম্বর জাতীয়তাবাদী তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় সেন্ট্রাল স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সোমভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আওলাদ হোসেন এর সভাপতিত্বে তরুন দলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুন দল কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল আলম সরকার।

প্রধান অতিথি বলেন, আমরা তারেক জিয়ার সৈনিক, ধানের শীষের লোক। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই পর্যন্ত এসেছি। তরুন দল তারেক রহমানের নিজের হাতে তৈরি তরুন দল। অনেক বড় দলের নেতারাও রাজপথে ছিল না কিন্তু তরুন দল ঠিকই রাজপথে ছিল। 

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি তরুন দলের সদস্য সচিব ফেরদৌস শিকদার।

ধামরাই থানা তরুন দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, আমি ধামরাইবাসীকে নিয়ে তরুন দলকে সুসংগঠিত করবো। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তরুন দল তারেক রহমানের দল। আমরা সবাই ধানের শীষের লোক। একত্রে কাজ করে যাবো।

এছাড়াও প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি তরুন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কামু, ঢাকা জেলা তরুন দলের সিনিয়র যুগ্ম সাধারণ আহ্বায়ক এ্যাড. আরিফ হোসেন সাগর, ঢাকা জেলা তরুন দলের যুগ্ম আহ্বায়ক মনসুর রহমান, সাভার উপজেলা তরুন দলের আহ্বায়ক হানিফ মিয়া ও সদস্য সচিব রতন শেখ, আশুলিয়া থানার তরুন দলের আহ্বায়ক  সাদ্দাম দেওয়ান।

তরুন দলের প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজনে ছিলেন ধামরাই থানা তরুন দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

1

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

2

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

3

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

4

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

5

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

6

সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

7

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

8

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

9

নবাবগঞ্জে দিশবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা

10

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

11

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তার

12

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

13

নির্বাচনীয় গণ সংযোগে কয়রায় জামাত মনোনীত প্রার্থী মাওলানা

14

জনগনকে বৃদ্ধাঙ্গলী দেখালে রাজনীতি হয়না

15

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

16

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

17

ভেড়ামারায় মুখ পুড়িয়ে ও পুরুষাঙ্গ কেটে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা

18

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

19

বগুড়া দুমাসের সংসারের এক ঝলমলে সকাল ও নিথর দুপুরের করুণ কাহি

20