" তরুনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক" এমন স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল ধামরাই থানা শাখার পরিচিতি সভা ও ২১ শে সেপ্টেম্বর জাতীয়তাবাদী তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় সেন্ট্রাল স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সোমভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আওলাদ হোসেন এর সভাপতিত্বে তরুন দলের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুন দল কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল আলম সরকার।
প্রধান অতিথি বলেন, আমরা তারেক জিয়ার সৈনিক, ধানের শীষের লোক। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এই পর্যন্ত এসেছি। তরুন দল তারেক রহমানের নিজের হাতে তৈরি তরুন দল। অনেক বড় দলের নেতারাও রাজপথে ছিল না কিন্তু তরুন দল ঠিকই রাজপথে ছিল।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপি তরুন দলের সদস্য সচিব ফেরদৌস শিকদার।
ধামরাই থানা তরুন দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির বলেন, আমি ধামরাইবাসীকে নিয়ে তরুন দলকে সুসংগঠিত করবো। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তরুন দল তারেক রহমানের দল। আমরা সবাই ধানের শীষের লোক। একত্রে কাজ করে যাবো।
এছাড়াও প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি তরুন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন কামু, ঢাকা জেলা তরুন দলের সিনিয়র যুগ্ম সাধারণ আহ্বায়ক এ্যাড. আরিফ হোসেন সাগর, ঢাকা জেলা তরুন দলের যুগ্ম আহ্বায়ক মনসুর রহমান, সাভার উপজেলা তরুন দলের আহ্বায়ক হানিফ মিয়া ও সদস্য সচিব রতন শেখ, আশুলিয়া থানার তরুন দলের আহ্বায়ক সাদ্দাম দেওয়ান।
তরুন দলের প্রস্তুতি ও আলোচনা সভার আয়োজনে ছিলেন ধামরাই থানা তরুন দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।