জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দলে একঝাঁক নতুন মুখ শ্রীলঙ্কার

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য এরই মধ্যে শ্রীলঙ্কার গলে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিন পরই, ১৭ জুন থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের জন্য এরই মধ্যে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

নব ঘোষিত এই দলে নতুন মুখের ছড়াছড়ি। একেবারে প্রথমবারের মত ডাকা হয়েছে তিন ক্রিকেটারকে। এছাড়া আগের টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক পেয়েছিলেন আরও তিনজন। যদিও তাদের অভিষেক হয়নি।

মোট ৬টি নতনু মুখ। তারা হলেন- লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে এবং ইশিতা বিজেসুন্দরা।

অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে লাহিরু কুমারাকে দলে রাখা হয়েছিল। তবে ইনজুরির কারণে প্রথম টেস্টের দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। তবে, গলে অনুষ্ঠিতব্য এই টেস্টে সবার নজর থাকবে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজের ওপর। কারণ, এই ম্যাচ খেলেই টেস্টকে বিদায় জানাবেন ৩৭ বছর বয়সী এ ক্রিকেটার।

বাংলাদেশ– শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ - এই নতুন চক্র শুরু হতে যাচ্ছে।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান রত্নায়েকে, প্রাবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আশিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইশিথা ওয়াইজেসুন্দরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

1

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

2

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

3

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

4

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

5

২৯ বছর পর বিএনপির নিজস্ব প্রার্থী আবেগ ও প্রত্যাশায় উজ্জীবিত

6

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

7

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

8

জুইদন্ডী হাজী বাজার, প্রিমিয়ার লীগ লং পিচ ক্রিকেট টুর্নামেন্

9

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

10

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

11

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

12

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

13

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

14

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

15

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

16

শাজাহানপুরে মা গলায় ফাঁস সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

17

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

18

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

19

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

20