জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বতীপুরে পালিত হলো ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস

মোঃ মশিউর রহমান।।

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো—স্বযত্নে তোমায় রাখবো আগলে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই মানবিক সমাজ গঠন সম্ভব। বক্তারা আরও বলেন, সরকার প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে—যার মধ্যে রয়েছে প্রবীণ ভাতা, প্রবীণ হেলথ কার্ড ও প্রবীণ সেবা কেন্দ্র স্থাপন। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকেও প্রবীণবান্ধব পরিবেশ তৈরিতে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শতাধিক প্রবীণ নারী-পুরুষ উপস্থিত থেকে দিনটি উদযাপন করেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

1

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

2

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

3

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতের উপর পুলিশের ১০ রাউান্ড গুলি

4

গোপালগঞ্জ ০৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের

5

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

6

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

7

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

8

যোগদানের প্রথম দিনেই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার

9

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

10

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান, মনোনয়নপত্র জমা

11

বিএনপির ৬৫ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

12

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

13

বারহাট্টা রেলওয়ে স্টেশনে প্রয়োজনীয় প্লাটফর না থাকায় যাত

14

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

15

অসহায় শিক্ষার্থীর শিক্ষাজীবনে পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দল

16

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

17

সাঁথিয়ায় নদীর মাটি বিক্রয়ের অপরাধে ৫ জনকে জরিমানা

18

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

19

মানিক পুর ইউনিয়নে খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

20