জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা, বিপাকে BMDA

 আবু সায়েম 

বরেন্দ্রের তিন জেলায় ভূগর্ভস্থর পানি উত্তোলনে নিষেধাজ্ঞা।

শুধু খাবার পানি ছাড়া ভূগর্ভস্থ থেকে গভীর নলকূপ দিয়ে পানি তুলে চাষাবাদ বন্ধ না করলে আগামী ১০ বছরের মধ্যে নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে খাবার পানিরও সংকট দেখা দিবে।
এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তথা -(বিএমডিএ)কে সহ ঐ তিন জেলার উল্লেখিত ইউনিয়ন ও মৌজায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলন করে জমি চাষাবাদ করেন কৃষক মনিরুজ্জামান মনির। একাধিকবার পেয়েছেন জাতীয় পুরস্কারও। মনিরুজ্জামান বলেন, ‘কৃষিকাজ বন্ধ করে বসে থাকা কোনো সমাধান নয়। এটি সম্ভবও নয়। সমস্যা সমাধানের বিকল্প উপায় খুঁজতে হবে। বরেন্দ্র অঞ্চলের ভূ-প্রকৃতির যে গঠন, তাতে খুব সহজেই ভূ-উপরিস্থ পানির আঁধার তৈরি 

করা যাবে। নীতি-নির্ধারকদের সে পথেই হাঁটতে হবে।’
নতুন শিল্প-কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘রাজশাহী অঞ্চল এমনিতেই ব্যবসা-বাণিজ্যে পিছিয়ে পড়া জনপদ। এখানকার অর্থনৈতিক ব্যবস্থা হুমকিতে আছে, এটা আরও হুমকিতে পড়ল পানিসংকটের কারণে। এখান থেকে উত্তরণে সরকারকেই পথ বের করতে হবে।’
বরেন্দ্র অঞ্চলের পানিসংকট নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 

ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। তিনি বলেন, ‘শুধু খাবার পানি তোলা যাবে। 
এতে দেখা যাবে বাড়িতে সাবমারসিবল পাম্প বসিয়েই পাইপের মাধ্যমে সেচের পানি দেওয়া হবে। এ অবস্থায় সংকট মোকাবিলায় ভূ-উপরিস্থ পানি নিশ্চিত করতেই কাজ করতে হবে। 
এ জন্য পদ্মা নদীর পানি বরেন্দ্র অঞ্চলে ঢোকাতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে। এ জন্য কোনো সরকারি পুকুর, খাল-বিল ইজারা দেওয়া যাবে না। 
এগুলোর পানি কৃষিকাজের জন্য উন্মুক্ত রাখতে হবে। পাশাপাশি পানি কম লাগে বা বৃষ্টির পানিতেই চাষাবাদ সম্ভব, এমন ফসলের চাষাবাদের দিকেই যেতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ মামলায় আ. লীগ নেতা গ

1

নওগাঁর নিয়ামতপুরে দেশ নেত্রীর জন্য দোয়ার আয়োজন

2

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিদ্রোহী প্রার্

3

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেস্তে যাবে, এরা মুনাফিকি করে ম

4

অফিস টাইম ফাকি,অফিসে বসে মেহমানদারি সরকারি কর্মকর্তার

5

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

6

সুরেশ্বর দরবার শরীয়ফ"দেশের অন্যতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র

7

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

8

ডাকসু ভিপি সাদিক কায়েমের আগমনে মাঠ পরিদর্শন ও মতবিনিময়

9

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

10

কৃষকের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গজারিয়ায় প্রশাসন–কৃষক সংলাপ

11

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

12

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

13

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

14

হালদায় জাল ও বড়শি জব্দ

15

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

16

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

17

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

18

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

19

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল

20