মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল (শেবাচিম) প্রাঙ্গণে আন্দোলনরত ছাত্র ও কর্মচারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ববর্তী একটি ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
আহতদের শেবাচিম হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন