মোঃ মহিদুল রহমান
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

বন্দ‌রে ট্রাক দুর্ঘটনায় ৮ কিলোমিটার যানজট, জনদুর্ভোগ চরমে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত হাইওয়ে সড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে বাগবাড়ি এলাকায় দুটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার ফলে রাস্তার একটি বড় অংশ অবরুদ্ধ হয়ে যায়, যা দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।
ভোর হতে না হতেই নবীগঞ্জ থেকে শুরু করে বন্দরের বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। স্কুল, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। খানা-খন্দে ভরা রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু এত বড় যানজট দীর্ঘদিন পর দেখা গেল।
বাগবাড়ি এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, "রাস্তাটি নিয়মিত মেরামত না হওয়ায় আজ এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। দুর্ঘটনার পরও দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ শুরু হয়নি।"
স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে ক্রেন আনার ব্যবস্থা করা হয়েছে এবং যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তার সংস্কার ও যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। তারা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এর দ্রুত সংস্কার না হলে এমন ভোগান্তি বারবার পোহাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোরশায় আওয়ামী লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার

1

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

2

সুদানে রক্তের বন্যা

3

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

4

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

5

রায়গঞ্জে ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস ২০২৫

6

ছাত্র যুব সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত চিরিরবন্দর কনভেনশন অ্যান্ড কম

7

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

8

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

9

সারাদেশে পালিত হলো বেগম রোকেয়া দিবস

10

এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

11

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

12

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পার্বতীপুরে একজন গ্রেপ্ত

13

ডিফেন্স এক্স-ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন শার্শার মতবিনিময় সভা

14

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

15

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

16

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

17

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্

18

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

19

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

20