জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চাঁদা দাবি

  


অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে 
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের কাছে। এ ঘটনায় কাহালু উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সোমবার রাতে তাঁর পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। মোশারফের পক্ষ থেকে দায়ের হওয়া সাধারণ 

ডায়েরীতে বলা হয়েছে, অজ্ঞাত বিদেশী নম্বর থেকে হোয়াটসঅ্যাপে সোমবার সকালে মোশারফ হোসেনের কাছে একটি বার্তা পাঠানো হয়। তাতে এআই প্রযুক্তি (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তৈরিকৃত এক নারীর সঙ্গে তাঁর (মোশারফ হোসেন) আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি 

দিয়ে অনৈতিক সুবিধা দাবি করেন। এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মোশারফ 

হোসেনের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, ‘নির্বাচনকে সামনে রেখে তাকে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃফূর্ত সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তার কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে তাও বিটকয়েন একাউন্টে। তাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ করেন তিনি। 

এছাড়াও সাধারণ ভোটারদের তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে প্রশাসনকে এসব ফেইক আইডি কারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সর্বশেষ তিনি ২০১৮ সালের 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে

 সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের

1

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

2

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

3

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

4

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

5

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

6

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

8

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

9

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

10

থার্টি ফার্স্ট ঘিরে কক্সবাজার জেলা পুলিশের ৭ নির্দেশনা

11

দুবলার চরে শুরু হয়েছে রাসমেলা

12

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

13

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

14

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

15

বেনাপোলে বন্দর-কাস্টমস ও ব্যবসায়ীদের জিম্মি করে সুমনের বেপ

16

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

17

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

18

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

19

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

20