জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার সারিয়াকান্দিতে ৫০ বছরের নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা

সেলিম হোসেন 

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের স্বামী পরিত্যাক্তা এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা। 
পুলিশ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত নারীটির নাম মোছাম্মৎ শাহিনুর বেগম (৫০)  পিতা মৃত ফজলার আনন্দ। স্বামী মোঃ ভেলু মিয়া। তিনি একাই বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারীরা শাহিনুর বেগমকে শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করে মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়। ঘরের জিনিসপত্র এলোমেলো ও আলমারির তালা ভাঙ্গা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত  হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনাও হতে পারে। আরো জানা যায় নিহতের একমাত্র পুত্র প্রবাসে অবস্থান করছেন। এবং মেয়ে ঢাকায় গার্মেন্টসে কর্মরত  অবস্থায়  আছেন। ছেলের স্ত্রী বাবার বাড়িতে থাকেন। ফলে শাহিনুর বেগম একাই ওই বাড়িতে বসবাস করতেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানার এসআই (নিঃ) সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান। রবিবার রাতে কোন এক সময় এই হত্যাকান্ডের  ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের সকল আলামত নিয়ে সিআইডি ও পি বি আই তদন্ত শুরু করেছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাজ চলছে। এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

1

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

2

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

3

চামড়া খাতে এক যুগে রাজস্ব কমেছে ১৬ কোটি মার্কিন ডলার

4

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্

5

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

6

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

7

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

8

‎কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের স্মারকলিপি প্রদা

9

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

10

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

11

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

12

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের শিক্ষা ও সাংস্কৃতিক মনির

13

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

14

গোয়ালন্দে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

15

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

16

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

17

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

18

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

19

কালাইয়ে ঋণ পরিশোধের প্রলোভনে ভারতে নিয়ে যুবকের কিডনি অপসারণ

20