প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2025 ইং
বগুড়ার সারিয়াকান্দিতে ৫০ বছরের নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের গোয়ালবাতান গ্রামের স্বামী পরিত্যাক্তা এক নারীকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
পুলিশ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত নারীটির নাম মোছাম্মৎ শাহিনুর বেগম (৫০) পিতা মৃত ফজলার আনন্দ। স্বামী মোঃ ভেলু মিয়া। তিনি একাই বাড়িতে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুষ্কৃতিকারীরা শাহিনুর বেগমকে শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করে মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়। ঘরের জিনিসপত্র এলোমেলো ও আলমারির তালা ভাঙ্গা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনাও হতে পারে। আরো জানা যায় নিহতের একমাত্র পুত্র প্রবাসে অবস্থান করছেন। এবং মেয়ে ঢাকায় গার্মেন্টসে কর্মরত অবস্থায় আছেন। ছেলের স্ত্রী বাবার বাড়িতে থাকেন। ফলে শাহিনুর বেগম একাই ওই বাড়িতে বসবাস করতেন। খবর পেয়ে সারিয়াকান্দি থানার এসআই (নিঃ) সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। বগুড়ার সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম জানান। রবিবার রাতে কোন এক সময় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের সকল আলামত নিয়ে সিআইডি ও পি বি আই তদন্ত শুরু করেছে। এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কাজ চলছে। এই হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত করে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।