জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

সেলিম হোসেন 

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরের পল্লীতে ধর্ষণের অভিযোগে শাহিন আলম (২৬) নামে এক মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মেয়েটি গত মঙ্গলবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১১ টার দিকে হাটগাড়ি গ্রামের মসজিদের মুয়াজ্জিন সারিয়াকান্দি উপজেলার শিমুলতাইড় গ্রামের আব্দুস সালামের ছেলে শাহিন আলম ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে আটক করে।

পরবর্তীতে এই ঘটনাটি এলাকায় মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে গত বৃহষ্পতিবার শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি শাহিন আলমকে গ্রেফতার করে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষায় আটক ৫২

1

যথাযথ মর্যাদায় লোহাগাড়ায় মহান বিজয় দিবস উদযাপন

2

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

3

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

4

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

5

নাসিরনগরে সরিষা চাষে অনাগ্রহী কৃষকরা

6

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

7

সদরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের এক দফা দাবীতে শান্তিপূর্ণ

8

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

9

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় কৃষিবিদ মেহেদী হাসান পলাশকে দল থ

10

পোস্টাল ব্যালটের নকশায় পরিবর্তনের সিদ্ধান্ত ইসির

11

চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নীলকমল ওছমানি

12

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

13

প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় নিয়ে এনসিপি নেতার পদত্যাগ

14

গাবতলীতে সড়ক নির্মাণে বাধা

15

মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল ও নতুন করে মনোনয়ন পুনর্বিবেচ

16

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

17

খালেদা জিয়ার মৃত্যুতে আনোয়ারা উপজেলা বিএনপির গভীর শোক

18

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

19

ভোলাহাট বড়গাছী বাজারে মৃত পোল্ট্রির মাংস বিক্রি চেষ্টাকালে

20