জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে পোশাককর্মী বিনা হত্যার প্রতিবাদে মানববন্ধন—স্বামীসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি

 মোহাম্মদ গোলাম মোস্তফা ।।

জামালপুরের বকশীগঞ্জে পোশাক কর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যার প্রতিবাদে এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলার বাট্টাজোড় বীরগাঁও গ্রামবাসীর উদ্যোগে হাসিনা গাজী বাজার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত গৃহবধূ বিনার বাবা সুলতান মাহমুদ, ভাই মো. আব্দুর রাজ্জাক, বকশীগঞ্জ খয়ের উদ্দীন ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইদুর রহমান, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, “একজন তরুণী পোশাককর্মীর রহস্যজনক মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়।”
তারা জানান, গত ২৬ নভেম্বর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ঘটনার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেয়া হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে আসামিদের আটক না করা হলে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

ঘটনার বিবরণ

গত ১৭ নভেম্বর গাজীপুরের গাছা থানাধীন বড়বাড়ী এলাকার একটি ভাড়া বাসা থেকে পোশাককর্মী রুবাইয়া আক্তার বিনার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের বরাত দিয়ে জানা যায়—প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় বিনা আক্তারের সঙ্গে ধানুয়া কামালপুর ইউনিয়নের মো. জয়নাল আবেদীনের ছেলে জুয়েল মিয়ার। বিয়ের সময় উপঢৌকনের সব দাবি মেটানো হলেও বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে বিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলে অভিযোগ করেন স্বজনরা।

বিয়ের পর দম্পতি দু’জনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং বড়বাড়ী এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যরা জানান, ১৬ নভেম্বর রাতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে ফোনে জানিয়েছিলেন বিনা। পরদিন দুপুরে স্বামীর পক্ষ থেকে হঠাৎ খবর আসে—“আপনার মেয়ে মারা গেছে।”

পরিবারের দাবি, বিনার মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়; স্বামী জুয়েল মিয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।
এই অভিযোগ ও ন্যায় বিচারের দাবিতেই বকশীগঞ্জে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং বিনার হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

1

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

2

কৃষক বাঁচলে বাঁচবে দেশ - সবাই মিলে গড়ব দেশ

3

আমন ধানের ফলন ভালো

4

হারং সিনিয়র আলিম মাদ্রাসায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ

5

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

6

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

7

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

8

স্ত্রীর মৃত্যু নিয়ে স্বামীর হত্যা মামলা: ৮ বছর পর কবর থেকে ল

9

ঘাটাইলে বেগম রোকেয়া দিবস উদযাপন

10

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

11

দিনাজপুর সীমান্তে বিজিবি–বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে

12

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

13

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

14

নাভারণে হিরো বাইক প্লাজা টেকনিশিয়ান ও মিডিয়াদের সাথে মতবিনিম

15

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

16

দোহার ও নবাবগঞ্জে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়

17

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

18

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

19

চট্টগ্রাম-২ আসনে কর্নেল আজিম উল্লাহ বাহারকে পূর্ণ মনোনয়ন প্র

20