জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় বকশীগঞ্জ কোহিনুর মহিলা মাদ্রাসা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনের এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার আমীর মো. শফিকুল্লাহ বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ইলিয়াস হোসেন।

কর্মশালায় বক্তারা আসন্ন নির্বাচনে পোলিং এজেন্টদের দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, “পোলিং এজেন্টরা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দলের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাই প্রতিটি এজেন্টকে দায়িত্বশীল, সচেতন ও সাহসী ভূমিকা রাখতে হবে। ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা প্রত্যেক এজেন্টের দায়িত্ব।”

প্রধান অতিথি অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী তাঁর বক্তব্যে বলেন,
“আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক। এই নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে ন্যায়, সত্য ও নীতির পক্ষে রায় দেবে। তাই প্রত্যেক পোলিং এজেন্টকে প্রশিক্ষিত, সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। মনে রাখতে হবে, একটি ভোটও যেন অন্যায়ভাবে নষ্ট না হয়। জনগণের আস্থা ও অধিকার রক্ষার জন্য মাঠে থাকতে হবে সংগঠিতভাবে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সবসময় গণতন্ত্র, ন্যায়বিচার ও জনকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের সমর্থনেই ন্যায় ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।”

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ, পোলিং এজেন্ট ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

1

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

2

ডাক্তার মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের তিন ভাইকে সিআইপি সম্মাননা

3

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

4

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

5

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

6

কুলাউড়ায় ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

7

চাঁপাইনবাবগঞ্জে মানবাধিকারের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

8

আমি নির্বাচিত হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা থাকবে

9

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

10

বরিশাল মহানগর কাশিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ- এ্যাডঃ আ

11

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

12

হবিগঞ্জে প্রচন্ড শীতে গরম কাপড়ের দোকানে ক্রেতাদের উপচে পড়া

13

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

14

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

15

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

16

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

17

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

18

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

19

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

20