জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 মোহাম্মদ গোলাম মস্তফা।।


“আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবীবুর রহমান সুমন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, এবং সাংবাদিক রাশেদুল ইসলাম রনি।

সভায় বক্তারা বলেন, কন্যা শিশুরা জাতির ভবিষ্যৎ এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সুশিক্ষা, সুরক্ষা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন সম্ভব। তারা কন্যা শিশুদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব, সুযোগ ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান।

এসময় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কন্যা শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা গান, কবিতা ও বক্তব্যের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও কন্যা শিশুর অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক র

1

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

2

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

3

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

4

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

5

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

6

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

7

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

8

তারেক রহমানের বিশ্বস্ত সহচর আনোয়ার হোসেন: স্মৃতিতে অমলিন এক

9

মুরাদনগর জাহাপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠ

10

আগৈলঝাড়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফ

11

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

12

টাইম ট্রাভেল করাবে গুগল ম্যাপ! নতুন ফিচার নিয়ে কৌতূহল

13

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

14

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

15

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

16

শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেট

17

নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ, গ্রেপ্তার ১

18

দিনাজপুর পাঁচ আসনের ৯ এমপি প্রার্থীর মনোনয়ন দাখিল

19

জলাবদ্ধতার লাগাম টানতে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল তীর পরিষ্কার

20