জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

হাসিনাগাজী জিএইচএস

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে অবৈধ নিয়োগ ও বৈষম্যের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর)  দুপুরের দিকে উপজেলার ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মানববন্ধনে অংশ নেন শতাধিক সাধারণ গ্রাহক ও স্থানীয় চাকরিপ্রত্যাশী। তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রভাবশালী গোষ্ঠী—বিশেষ করে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অদক্ষ ও অবৈধ নিয়োগ সম্পন্ন হয়েছে। এতে মেধাবী প্রার্থীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা বলেন, জনগণের টাকায় পরিচালিত ব্যাংকগুলো জনগণের স্বার্থেই পরিচালিত হওয়া উচিত। অথচ ব্যাংকিং সেক্টরে প্রভাবশালীদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও অনিয়মের কারণে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল ও স্বচ্ছ, মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ব্যাংকিং সেক্টরে চলমান বৈষম্য দেশের অর্থনৈতিক ভারসাম্যের জন্য বড় হুমকি। যোগ্যতার পরিবর্তে প্রভাবের ভিত্তিতে নিয়োগ হলে মেধার বিকাশ বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষের অর্থ ঝুঁকিতে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন শ্লোগানসম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। তাতে লেখা ছিল— “মেধার বিকাশ চাই, দুর্নীতি নয়”, “এস আলমের অবৈধ নিয়োগের বিচার চাই” ইত্যাদি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

1

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অঙ্গীকার জামায়াত প্রার্থী আফতাব উদ্

2

শতবর্ষী হিজল বাগানে দখলদারদের থাবা

3

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

4

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

5

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

6

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

7

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

8

চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত পুলিশ অফিসার

9

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদার শতাধি

10

দিনাজপুর-০২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দি

11

খেলাফত শুধু ইসলামের জন্য নয়, প্রতিটি ধর্মের মানুষের নিরাপত্ত

12

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

13

গোয়ালন্দে নিয়ম ভেঙে অনৈতিক সুবিধা নিয়ে খেয়াঘাট ইজারা দেয়ার অ

14

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

15

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুজনের

16

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

17

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

18

সাদুল্লাপুরে পাওনা টাকা নিয়ে তাণ্ডবের উপক্রম, সেনা নেমে দেড়

19

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

20