জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জের নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ

 মোহাম্মদ গোলাম মোস্তফা ।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
বকশীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে গত ৩ নভেম্বর লিখিত আদেশ জারি করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।
উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বুধবার (৫ নভেম্বর) বিকালে প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন
জানা গেছে, নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার ২০২৪ সালে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করায় চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরে ১ নম্বর প্যানেল হিসেবে ইউপি সদস্য হামিদুর রহমান ফর্সাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
হামিদুর রহমান ফর্সা দায়িত্ব নেওয়ার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেন ইউপি সদস্যরা।
এনিয়ে ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে প্রকাশ্যে দ্ব›েদ্বর সৃষ্টি হয়। এক পর্যায়ে পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। এতে করে পরিষদের কার্যক্রম ঝিমিয়ে পড়ে। এমতাবস্থায় সকল ইউপি সদস্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সাকে প্যানেল থেকে সরিয়ে দিতে আবেদন করেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে জনস্বার্থে জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম ৩ নভেম্বর নিলাখিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ প্রদান করেন।
প্রশাসককে যাবতীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসক পদে দায়িত্ব পাওয়ার পর বুধবার দুপুরে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রাফিউজ্জামান জানান, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করা হবে। জনগণের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক চেষ্টা করে যাবো। এসময় তিনি নিলাখিয়া ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জোরদার পথসভা অনুষ্ঠি

1

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

2

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

3

নতুন সাজে অপু, ভক্ত বললেন ‘তুর্কি নায়িকার মতো লাগছে’

4

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

5

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত ল

6

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

7

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

8

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্

9

সিলেটের কানাইঘাটে নাসির বিড়িসহ আটক ২ জনকে আদালতে প্রেরণ

10

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

11

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

12

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

13

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

14

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

15

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

16

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

17

ধামরাই সবজি বিক্রি করে চলে কুটিপাতির সংসার

18

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

19

নগরীতে হকার উচ্ছেদ অভিযান

20