জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে বৃত্তি পরীক্ষায় সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাকারিয়া মিঞা।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৪ জুলাই, বৃহঃবার সকাল ১১ টায় ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ফুলবাড়ী উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন।

 মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে এসোসিয়েশনের নেতৃবৃন্দ। 

বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে ২৬ টি কিন্ডারগার্টেনের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন উন্মেষ প্রিক্যাডেট স্কুল, ফুলবাড়ীর প্রধান শিক্ষক নুর জামাল হক, ফুলবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রংধনু ইন্টারন্যাশনাল প্রিক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইদুল হক, উপজেলা প্রশাসন স্কুল শিশু কাননের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবুর রহমান হাবিব। 

বক্তারা সম্প্রতি জারিকৃত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল করে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়ার দাবি জানান। এ বৈষম্য দূর না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকগণ। জানাগেছে, ফুলবাড়ী উপজেলায় ২৬ টি কিন্ডারগার্টেন স্কুলে ২ শত ৭৫ জন শিক্ষক কর্মরত আছেন। এ স্কুলগুলোতে প্রায় ৪ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

1

সুদানে রক্তের বন্যা

2

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

3

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

4

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ১০ নেতার পদত

5

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

6

তারেক রহমানকে স্বাগত জানাতে কক্সবাজার-২, আসনের বিএনপি'র ১০ হ

7

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

8

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

9

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

10

গাজীপুর-২ আসনের ২৩ নং ওয়ার্ডে ছাত্রদল ও যুবদলের উদ্যোগে ক্র

11

বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাস্টার আব্দুল মান্

12

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

13

সত্যি চুমু নাকি এআই

14

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

15

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কাম

16

৪র্থ সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথেরর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়

17

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

18

নওগাঁর পোরশায় জাতীয় সমবায় দিবস /২০২৫ উদযাপন

19

মোটরসাইকেল দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

20