জাকারিয়া মিঞা, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম) :
"সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ অক্টোবর, সোমবার সকাল ১১ টায় অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ফুলবাড়ী জছি মিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এসময় তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী জছি মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা প্রকল্প ব্যবস্থাপক ছাবেদ আলীসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, গণমাধ্যমকর্মী ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার মনজুর আলমের নেতৃত্বে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ করা হয়। দিবসটি পালনে সহযোগিতা করে ইসলামিক রিলিফ বাংলাদেশ,টিএমএসএস ও মহিদের যুব সমাজ কল্যাণ সমিতি।