জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে উপজেলা অপারেশনের উদ্যোগে ৫৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি২০২৫ এর শুভ উদ্বোধন

মোঃ কবির সরকার।।

দিনাজপুর জেলার ৮ লক্ষ গাছের চারা রোপনের অংশ হিসেবে ফুলবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়ন/পৌরসভায় ৭000 করে ৫৬ হাজার বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় "এক শহীদ এক বৃক্ষ"এই স্লোগানকে সামনে রেখে শনিবার দিনব্যাপী উদ্বোধন ও কর্মসূচি পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসহাক আলী।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( দিনাজপুর নেজারত শাখা, ট্রেজারি শাখা, কল্যাণ শাখা, প্রটোকল) অভ্র জ্যোতি বড়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, খাদ্য কর্মকর্তা সোহেল আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান,  বন কর্মকর্তা শহিদুর রহমান, আনসাার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।
উপস্থিত সকল কর্মকর্তারা উপজেলা পরিষদের পুকুর পাড়ে একযোগে গাছের চারা রোপণ করেন। এরপর রাস্তার ধারে, কবরস্থানসহ ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার পৌর এলাকাসহ ৭টি ইউনিয়ন পরিষদে ৭ হাজার করে মোট ৫৬ হাজার গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়।
উল্লেখ্য দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় জেলার ১০৩ টি ইউনিয়ন, ৯ টি পৌরসভায় দিন ব্যাপী ৮ লক্ষ গাছের চারা রোপণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী বলেন, দিনাজপুর জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব উদ্যোগে পুরো জেলায় ৮ লক্ষ গাছের চারা এবং ফুলবাড়ী উপজেলায় ৫৬হাজার গাছের চারা রোপণ করছি। এর মধ্যে বিভিন্ন কাষ্ঠল, ফলদ, ঔষধি ও সৌন্দর্য্য বর্ধনের গাছসহ ৩২ প্রকারের গাছ রয়েছে। ক্রমাগত পরিবেশ সুষ্ক হয়ে উঠছে, পরিবেশের ভারসম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। আমরা গাছ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারিনা। আমাদের প্রকৃতি ও জীবন যাত্রা ক্রমশই অসহনীয় হয়ে উঠছে, প্রকৃতি রক্ষা সহ জীবন যাপনে বেশী বেশী গাছ লাগানো প্রয়োজন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

1

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

2

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

3

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

4

নাসিরনগরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠ

5

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

6

কাউনিয়ায় ভুয়া মালায় ঋণ গৃহীতা নারী হয়রানি ও গ্রেফতার

7

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

8

শ্রীমঙ্গল পর্যটন খাতে নতুন সংযোজন ‘ঘোড়ার গাড়ি’

9

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

10

‎বিপিএলে নতুন দল হিসেবে আসছে নোয়াখালী এক্সপ্রেস

11

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

12

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান

13

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

14

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

15

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

16

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গিলাতলা ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্য

17

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

18

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

19

নিয়ামতপুরে সরিষার হলুদ হাসি, স্বপ্ন দেখছেন কৃষকরা

20