জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে এনসিপির আগমন উপলক্ষে বাড়তি সতর্কতা, কয়েক স্তরের নিরাপত্তা

সাদ্দাম হোসেন সোহান।।

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ।
১৭ জুলাই বৃহস্পতিবার ফরিদপুর শহর মুখ জনতা ব্যাংক এর মোড়ে উন্মুক্ত মঞ্চে বেলা ১১ টার দিকে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতাদের।
দলীয় একাধিক সূত্র জানায়, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা প্রমুখ গোপালগঞ্জে আসছেন। সেখানে তারা স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় ও সভায় বক্তব্য রাখবেন।
এদিকে গতকাল গোপালগঞ্জে থেকে তাদের ফরিদপুর আসার কথা থাকলেও অপ্রীতিকর  ঘটনার কারণে তারা খুলনা চলে যান।খুলনা থেকে সকালে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে তাদের এ আগমনকে কেন্দ্র করে অন্তত ১০ হাজার লোকের সমাগমের আশা করছে জেলার নেতাকর্মীরা। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। রাত থেকেই মঞ্চ প্রস্তুত করার পাশাপাশি চলছে ব্যানার লাগানোর কাজ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সভাস্থলে মঞ্চের কাজ চলছে।
ফরিদপুর জাতীয় নাগরিক সদস্য সচিব সোহেল রানা  বলেন, ‘জেলায় এনসিপির প্রোগ্রাম একটি ফ্যাক্ট। অন্যান্য জেলার চাইতে এখানে বিষয়টি একটু আলাদা। আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। আমরা কোনো সহিংসতা চাই না। সুন্দর এবং শান্তিপূর্ণ একটি সমাবেশের আশা রাখি। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

1

অনলাইনে মোবাইলভিত্তিক ক্যাসিনো জুয়া পরিচালনাকারী চক্রের ৫ সদ

2

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

3

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্

4

তালতলীতে ধানক্ষেতে ইঁদুর দমনের ফাঁদে শিশুর মৃত্যু

5

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

6

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

7

শেরপুরে নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ ও কানহীন মরদেহ

8

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

9

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

10

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

11

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

12

দ্বৈত নাগরিকত্ব জটিলতায় মানিকগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মন

13

ডিজিটাল প্রতিযোগিতায় কুচক্র মহলের বাধা

14

বরগুনায় লজিক প্রকল্পের জলবায়ু ঝুঁকি বীমা বিষয়ক কর্মশালা অনুষ

15

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

16

সুবর্ণচরে যুবদল নেতাকে বরণে মোটরসাইকেল শোভাযাত্রা

17

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

18

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

19

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

20