জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

 মোঃ রাতুল হাসান লিমন
 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক তরুণ ও তার বান্ধবীকে হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়রা এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে দাপা ইদ্রাকপুর এলাকার সাহারা সিটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইব্রাহিম নিঝুম পরে ফতুল্লা মডেল থানায় এ ঘটনায় মামলা করেন।
আটক ব্যক্তিরা হলেন শামীমা খানম সোনিয়া (৪০), তৌসিফ আহম্মেদ (২০) ও সিয়াম আহম্মেদ (২০)। এ ঘটনার আরেক সহযোগী সোহাগ (২৫) পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার বরাতে জানা যায়, সন্ধ্যায় ভুক্তভোগী যুগল রিকশায় করে ভূঁইগড় রূপায়ণ টাউনের সামনে পৌঁছালে অভিযুক্তরা পথ আটকে নিজেদের ডিবি পরিচয় দেয়। পরে ওই দুইজনকে অটোরিকশায় তুলে নিয়ে বালুর মাঠ এলাকায় নিয়ে যায়। সেখানে মুক্তিপণ দাবি করা হয় এবং তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পরিস্থিতি বুঝে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা এর আগেও বিভিন্ন এলাকায় একই কায়দায় ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছে। কয়েকটি ঘটনার ভিডিও আগেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের বিরুদ্ধে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, “ঘটনার পর মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক সোহাগকে ধরতে অভিযান চলছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়েক দিনের ব্যবধানে শার্শায় আবারও ভ্যান ছিনতাই

1

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভ

2

পোরশায় বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

3

আনোয়ারায় মাদকের রাজত্ব

4

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ

5

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

6

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

7

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

8

সবাইকে কাঁদিয়ে, না ফেরার দেশে নাসিম আকন

9

দিনাজপুরে ফেলে যাওয়া নবজাতক দত্তক নিল নিঃসন্তান দম্পতি

10

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল

11

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

12

দক্ষ কর্মরত কর্মচারীদের চাকরি আত্মীকরন উদ্দেশ্যে মানববন্ধন

13

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

14

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

15

টাঙ্গাইলে দুই মাদক বিক্রেতার কারাদন্ড

16

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

17

ঝিনাইদহে আমিরে জামায়াত ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মতবিন

18

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

19

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

20